ভিডিও শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৫ মে, ২০২৬, ১১:০২ রাত

দিনাজপুরের কাহারোলে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

দিনাজপুরের কাহারোলে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে সরকারি খাদ্য গুদামে চলতি বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার সরকারি খাদ্য গুদামে সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়। উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে ধান-চাল সংগ্রহ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ মো. মনজুরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা খাদ্য শস্য সংগ্রহ কমিটির সভাপতি মোকলেদা খাতুন মীম, সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহিদুর রহমান, কাহারোল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিমুর রহমান সেলিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল মোতালেব হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. মাসুদ রানা, উপজেলা খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুননবী, উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মো. শামীম আলী প্রমুখ।

আরও পড়ুন

উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মো. সাইফুননবী জানান, চলতি বোরো মৌসুমে অত্র উপজেলায় সরকারি খাদ্য গুদামে প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে ৩৯০ মে.টন এবং প্রতি কেজি চাল ৪৯ টাকা দরে ৭১৫ মে.টন ক্রয় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন খাদ্য বিভাগ কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের কাহারোলে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তির ব্যাপারে কেউ তাদের সাথে আলোচনা করে নাই : ডা. শফিকুর রহমান

দিনাজপুরে পাঁচ বছরে বন্ধ দুই তৃতীয়াংশ হাসকিং মিল

বগুড়া মহানগর জামায়াতের যুব দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ৫, এলাকায় আতঙ্ক

বগুড়ার ফুলবাড়িতে মাদক বিরোধী মিছিল