ভিডিও বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৪ মে, ২০২৬, ০৯:৩৪ রাত

ওমান উপকূলে ড্রোন হামলায় ভারতীয় জাহাজ ডুবি

ওমান উপকূলে ড্রোন হামলার শিকার হয়ে একটি ভারতীয় পণ্যবাহী জাহাজ সমুদ্রে ডুবে গেছে। সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ড জানিয়েছে, অজ্ঞাত হামলাকারীর ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলায় জাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর এই দুর্ঘটনা ঘটে।

ভ্যানগার্ডের তথ্য অনুযায়ী, দুর্ঘটনা কবলিত জাহাজটির নাম ‘এমএসভি হাজ আলি’। ৫৪ মিটার দীর্ঘ এই জাহাজটি ১৪ জন নাবিক নিয়ে সোমালিয়ার বারবেরা বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজায় যাচ্ছিল। জাহাজটি মূলত গবাদি পশু পরিবহন করছিল বলে জানা গেছে।

হরমুজ প্রণালীর দক্ষিণে ওমানের লিমা উপকূলের কাছে পৌঁছালে জাহাজটিতে একটি “সন্দেহজনক বিস্ফোরণ” ঘটে। সামুদ্রিক নিরাপত্তা বিশেষজ্ঞদের প্রাথমিক ধারণা, এটি দূরনিয়ন্ত্রিত ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার ফল হতে পারে। বিস্ফোরণের পরপরই পুরো জাহাজে আগুন ছড়িয়ে পড়ে। নাবিকরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হন এবং প্রাণ বাঁচাতে জাহাজ ত্যাগ করতে বাধ্য হন। একপর্যায়ে আগুনে পুড়ে জাহাজটি ওমান উপকূলে ডুবে যায়।

আরও পড়ুন

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, জাহাজে থাকা ১৪ জন নাবিকের সবাইকেই নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এই হামলার পেছনে কারা জড়িত বা কী উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলো পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমান উপকূলে ড্রোন হামলায় ভারতীয় জাহাজ ডুবি

লাখো মানুষের পদচারণায় বগুড়ার মহাস্থানে পালিত হলে বৈশাখী উৎসব

১৩ দিনে রেমিট্যান্স এলো ২১৩৯৫ কোটি টাকা

যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রধানমন্ত্রীর সভা

পটুয়াখালীতে সিলিং ফ্যানে ঝুলছিল স্কুলছাত্রীর মরদেহ

রাতের মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ঝড়ের পূর্বাভাস