ভিডিও বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৪ মে, ২০২৬, ০৪:০১ দুপুর

ইউক্রেনে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬

ইউক্রেনে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনজুড়ে রাশিয়ার নতুন করে চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। বুধবার (১৩ মে) স্থানীয় সময় সকাল থেকে কিয়েভ, ওডেসা ও লভিভসহ দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলোর জ্বালানি ও রেল যোগাযোগ অবকাঠামো লক্ষ্য করে রাতভর এই হামলা চালায় রুশ বাহিনী। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, রুশ ড্রোনের আঘাতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন এবং দেশের বিদ্যুৎ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের এই আক্রমণ নির্দিষ্টভাবে ইউক্রেনীয় সেনাবাহিনীর অবস্থানগুলো লক্ষ্য করে চালানো হয়েছিল। রুশ হামলার মুখে নিজেদের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিতে তাৎক্ষণিক সামরিক তৎপরতা শুরু করেছে প্রতিবেশী ও ন্যাটো সদস্য দেশ পোল্যান্ড। বুধবার রাশিয়ার হামলা শুরুর পরপরই পোলিশ সামরিক বাহিনী তাদের যুদ্ধবিমান মোতায়েন করে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে। ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থাগুলো সতর্কবার্তা দিয়েছে, ড্রোনের পর এখন বড় ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইউক্রেনের প্রতিরোধ ব্যবস্থাকে পুরোপুরি ধসিয়ে দেওয়ার নীল নকশা করছে মস্কো। 

এই পরিস্থিতির মধ্যে ইউক্রেনও রাশিয়ার অভ্যন্তরে বড় ধরনের ড্রোন অভিযান চালিয়েছে এবং ওরেনবার্গের একটি ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানায় সফল হামলার দাবি করেছে। অন্যদিকে মস্কোর দাবি অনুযায়ী, তারা রাতভর বেলগোরোদ, ব্রিয়ানস্ক ও কুরস্ক অঞ্চলে প্রায় ৩শ’ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। যুদ্ধের এই তীব্র উত্তেজনার মাঝে রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদ ও ব্রিয়ানস্ক অঞ্চলের গভর্নররা পদত্যাগ করেছেন এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেখানে নতুন ভারপ্রাপ্ত গভর্নর নিয়োগ দিয়েছেন। একই সময়ে ক্রেমলিন যুদ্ধবিরতির জন্য তাদের কঠোর শর্তের কথা আবারও পুনর্ব্যক্ত করেছে।

আরও পড়ুন

মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, আলোচনা শুরু করতে হলে ইউক্রেনকে অবশ্যই দনবাস অঞ্চল থেকে তাদের সমস্ত সেনা প্রত্যাহার করতে হবে। এছাড়া মস্কো ইঙ্গিত দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি বাণিজ্যের ক্ষেত্রে ইউক্রেন ইস্যুকে প্রাধান্য না দেয়, তবে ওয়াশিংটনের সাথে বড় ধরনের অর্থনৈতিক প্রকল্পে অংশ নিতে রাশিয়ার আগ্রহ রয়েছে। সূত্র: রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় ট্রলার থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

ইউক্রেনে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬

দর্শকদের জন্য মার্কিন ভিসা সহজ করছে যুক্তরাষ্ট্র

সব চাপ কেন ঢাকাতেই

টঙ্গীতে জুতার কারখানায় আগুন

শ্রীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা