ভিডিও বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৪ মে, ২০২৬, ০৯:৪২ রাত

বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে - একেএম আহসানুল তৈয়ব জাকির

ছবি: দৈনিক করতোয়া, একেএম আহসানুল তৈয়ব জাকির

স্টাফ রিপোর্টার : বগুড়া জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়াসহ দেশের উন্নয়নে কাজ করছেন। তিনি প্রধানমন্ত্রী হয়ে গত তিন মাসে নির্বাচনি ওয়াদা পূরণ করেছেন। দেশের মানুষের কিসে কল্যাণ হয়, সে বিষয়ে তিনি কাজ করছেন। দেশের মধ্যে ১৭ বছর বগুড়ার কোন উন্নয়ন হয়নি, উন্নয়নে পিছিয়ে পড়া জেলার নাম বগুড়া। সেই বগুড়ায় এখন উন্নয়নের ছোঁয়া লেগেছে। বিগত সরকারের বিভীষিকাময় সময় থেকে বের হয়ে এখন বগুড়ার উন্নয়ন শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নিজে বগুড়ার উন্নয়নরে কথা বলেছেন। তিনি নিজে থেকে নির্বাচনি ওয়াদা হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চালু, এক লাখ স্বস্থ্যকর্মী নিয়োগ, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত, ক্রীড়াকে পেশা হিসেবে নেওয়ার সুযোগও বৃদ্ধি করেছেন। দেশে নতুন কুঁড়ি স্পের্টস  শুরু হয়েছে। ক্রীড়া ও সাংস্কৃতিকভাবে বেড়ে উঠতে আজকের শিশুরা আগামীতে সুস্থ ধারায় বেড়ে উঠবে। পাশাপাশি দেশের আরো কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করে সাধারণ মানুষের মন জয় করে নিয়েছেন। বিএনপি সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে। বগুড়া জেলা পরিষদ থেকে মাত্র কয়েকদিনে অসংখ্য রাস্তা-ঘাট, হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, অসুস্থ মানুষের সেবায় অনুদান, ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে অনুদান প্রদান করা হয়েছে। বগুড়ার উন্নয়নে অর্থ প্রাপ্তি সাপেক্ষে জেলা পরিষদ থেকে করণীয় সকল কিছুই করা হবে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে বগুড়া প্রেস ক্লাব মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সাংবাদিকদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মুক্তিযুদ্ধের গল্পবলা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ। আরও বক্তব্য রাখেন-জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, সারিয়াকান্দির বিএনপি নেতা কাজী বাবলু, বগুড়া প্রেস ক্লাবের সহসভাপতি রাহাত আহম্মেদ রিটু, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, কোষাধ্যক্ষ তানভীর আলম রিমন, ক্রীড়া সম্পাদক আব্দুর রহিম, সাহিত্য সম্পাদক শেখ শাহেদ, বগুড়া প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক বাদল চৌধুরী, আবুল কালাম আজাদ, প্রতীক ওমরসহ অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বণিক বার্তার বগুড়া প্রতিনিধি এইচ আলিম। অনুষ্ঠানে একেএম আহসানুল তৈয়ব জাকির জেলা পরিষদ প্রশাসক ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য নিযুক্ত হওয়ায় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

পরে মহান বিজয দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। ক্রীড়া প্রতিযোগিতায় জয়ীরা হলেন-ডায়াবেটিক দৌঁড়ে চ্যাম্পিয়ন প্রতীক ওমর, রানারআপ আল আমিন, তৃতীয় সাইফুল ইসলাম, ডায়াবেটিক দৌঁড় ৬০ এর উর্ধ্বে চ্যাম্পিয়ন হয়েছেন-রেজাউল হাসান রানু, রানারআপ শফিকুল ইসলাম শফিক। দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সিরাজুল ইসলাম, রানারআপ আবুল কালাম আজাদ, তৃতীয় রাজিকুল ইসলাম রাফু, ক্যারাম এককে চ্যাম্পিয়ন আব্দুর রহিম, রানারআপ মমিনুর রশিদ শাইন, ক্যারাম দ্বৈতে চ্যাম্পিয়ন হন-আব্দুর রহিম ও মমিনুর রশিদ শাইন, রানারআপ রেজাউল হক রানু ও শাখাওয়াত হোসেন জনি। মুক্তিযুদ্ধের গল্পবলা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন-ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থী আরিশা আফরিন, দ্বিতীয় হয়েছেন-বগুড়া ইয়াকুবিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী তাইয়িবা সাফা, তৃতীয় হয়েছেন-আমর্ড পুলিশ ব্যাটালিয়ন স্কুল ও কলেজের শিক্ষার্থী সিমিন আলম আরশী। কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম হয়েছেন-বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সায়ন্তিকা আরবী, দ্বিতীয় হয়েছেন-আমর্ড পুলিশ ব্যাটালিয়ন স্কুল ও কলেজের শিক্ষার্থী হুযাইলা রহমান, আমর্ড পুলিশ ব্যাটালিয়ন স্কুল ও কলেজের শিক্ষার্থী শাজনীন আশরাফ অনন্তী। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে - একেএম আহসানুল তৈয়ব জাকির

ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজায় মানুষের ঢল, জয় বাংলা স্লোগানে বিদায়

ওমান উপকূলে ড্রোন হামলায় ভারতীয় জাহাজ ডুবি

লাখো মানুষের পদচারণায় বগুড়ার মহাস্থানে পালিত হলে বৈশাখী উৎসব

১৩ দিনে রেমিট্যান্স এলো ২১৩৯৫ কোটি টাকা

যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রধানমন্ত্রীর সভা