ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৪ মে, ২০২৬ ০৬:৩১ পিএম

ঢাবিতে ডাকসুর উদ্যোগে প্রথমবারের মতো শনিবারের বাস ট্রিপ চালু

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে প্রথমবারের মতো শনিবারেও বাস ট্রিপ চালু করলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। নতুন এই উদ্যোগের ফলে সাপ্তাহিক ছুটির দিনেও শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পরিবহন সুবিধা ব্যবহার করতে পারবেন।

আজ (১৪ মে ) বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ট্রিপের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসুর জিএস এস ফরহাদ ও ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ।

জানা গেছে পরীক্ষার্থী, গবেষক, সাপ্তাহিক ক্লাসে অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিভিন্ন সাংগঠনিক ও একাডেমিক কার্যক্রমে যুক্ত শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে পরীক্ষামূলকভাবে শনিবার বাস ট্রিপ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুরুতে সীমিত সংখ্যক রুটে বাস চলাচল করবে। শিক্ষার্থীদের সাড়া ও প্রয়োজন বিবেচনায় পরবর্তীতে ট্রিপ ও রুট বাড়ানো হতে পারে।

আরও পড়ুন

এ বিষয়ে ডাকসুর এক নেতা বলেন, “অনেক শিক্ষার্থী শনিবারেও বিভাগীয় কাজ, ল্যাব, লাইব্রেরি কিংবা কোচিং ও পার্টটাইম কাজের জন্য ক্যাম্পাসে আসেন। কিন্তু ছুটির দিনে পরিবহন সংকটের কারণে তাদের ভোগান্তিতে পড়তে হয়। সেই বিষয়টি বিবেচনায় নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

শিক্ষার্থীদের অনেকেই এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা বলছেন, শনিবার বাস চালু হওয়ায় যাতায়াতে সময় ও খরচ দুটোই কমবে। বিশেষ করে দূর থেকে আসা শিক্ষার্থীরা এতে বেশি উপকৃত হবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ শেষ: ট্রাম্প

ট্রাম্পের দাবিকে ‘নিছক কল্পনা’ বলে উড়িয়ে দিলো ইরান

বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী

জুনের ১০ দিনে এলো ১২০ কোটি ডলার রেমিট্যান্স

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৩ লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হেসেখেলে হারাল মেক্সিকো

এক ম্যাচেই ২ লাল কার্ড, ৯ জন নিয়ে খেলছে দক্ষিণ আফ্রিকা