ভিডিও বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৪ মে, ২০২৬, ০৬:১৩ বিকাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পেছাল

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় সাবেক স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার সময় পিছিয়েছে। আগামী ২৩ জুনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
 
আজ বৃহস্পতিবার (১৪ মে) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা রমনা মডেল থানা পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। এ জন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ২৩ জুন রাখেন।
 
পুলিশের প্রসিকিউশন বিভাগের এএসআই মো. রেজাউল এসব তথ্য নিশ্চিত করেন।
 
গত ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম মামলাটি দায়ের করেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) ঢাকার ইস্কাটনের ফ্ল্যাটে মারা যান। বাংলাদেশের চলচ্চিত্র জগতে সেই সময় তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে।
 
ছেলের মৃত্যুর পর প্রথমে একটি অপমৃত্যু মামলা করেন সালমান শাহর বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী।
 
কিন্তু পরে ছেলেকে হত্যা করা হয়েছে-এমন অভিযোগে ১৯৯৭ সালের ২৪ জুলাই অভিযোগটিকে হত্যা মামলায় রূপান্তর করার আবেদন জানান তিনি।
 
তখন অপমৃত্যু মামলার সঙ্গে হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়টি তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন আদালত। ১৯৯৭ সালের ৩ নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে সিআইডি জানিয়েছিল, সালমান শাহ ‘আত্মহত্যা’ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পেছাল

রাজনৈতিক পালাবদলের আবহ এবার ছড়িয়ে পড়েছে টলিউডের অন্দরে, শিল্পী সংগঠন নিয়ে মুুখ খুললেন প্রসেনজিৎ

‘হানিমুন’ করতে প্রতিবছর কানাডায় যায় ৭৫ হাজার সাপ

‘শিশু স্বর্গ মডেল’ কর্মসূচির উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান  

আমার দিকে কেউ ফিরেও তাকাচ্ছিল না : রজনীকান্ত

কলকাতা হাইকোর্টে মমতাকে দেখে আইনজীবীদের চোর চোর স্লোগান