ভিডিও বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৪ মে, ২০২৬, ০৬:০৯ বিকাল

রাজনৈতিক পালাবদলের আবহ এবার ছড়িয়ে পড়েছে টলিউডের অন্দরে, শিল্পী সংগঠন নিয়ে মুুখ খুললেন প্রসেনজিৎ

রাজনৈতিক পালাবদলের আবহ এবার ছড়িয়ে পড়েছে টলিউডের অন্দরে, শিল্পী সংগঠন নিয়ে মুুখ খুললেন প্রসেনজিৎ

রাজনৈতিক পালাবদলের আবহ এবার ছড়িয়ে পড়েছে টলিউডের অন্দরেও। নতুন সরকার গঠনের পর থেকেই শিল্পী সংগঠন নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা, অভিযোগ আর পাল্টা অভিযোগ। আর সেই বিতর্কের মাঝেই মুখ খুললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
 
সম্প্রতি আর্টিস্ট ফোরামের সহ-কোষাধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিয়েছেন অভিনেতা দিগন্ত বাগচি। যদিও তার দাবি, রাজনৈতিক কোনও চাপের কারণে এই সিদ্ধান্ত নেননি তিনি। অন্যদিকে সংগঠন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা জীতু কমল-ও। তার অভিযোগ, ফোরামের পক্ষ থেকে তার সমস্যার কথা শোনা হয়নি। এমন গুঞ্জনও ছড়িয়েছে যে তিনিও নাকি সদস্যপদ ছাড়ার কথা ভাবছেন।
এই পরিস্থিতিতে বুধবার সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন প্রসেনজিৎ। তিনি বলেন, সমাজমাধ্যমে ক্ষোভ প্রকাশ করার আগে সংশ্লিষ্ট অভিযোগ কমিটিকে জানানো উচিত। কারণ, শিল্পীদের সমস্যার সমাধানের জন্যই এই সংগঠন তৈরি হয়েছে। তার কথায়, সব অভিযোগের সমাধানে হয়তো কিছুটা সময় লাগে, কিন্তু সবার কথাই শোনা হয়।
 
প্রসেনজিতের আক্ষেপ, অভিযোগ সরাসরি সংগঠনকে না জানিয়ে সমাজমাধ্যমে প্রকাশ করলে কমিটির পক্ষে আর কিছু করার সুযোগ থাকে না। একইসঙ্গে তিনি জানান, এই বক্তব্য শুধু তার একার নয়, সংগঠনের সভাপতি রঞ্জিত মল্লিক এবং অন্য সহ-সভাপতিরাও একই মত পোষণ করেন।
 
দীর্ঘ ২৭ বছরের এই সংগঠন শিল্পীদের জন্য কিছুই করেনি এমন অভিযোগও মানতে নারাজ প্রসেনজিৎ। তার দাবি, শিল্পীদের পারিশ্রমিক কাঠামো ঠিক করা থেকে শুরু করে নির্দিষ্ট কর্মঘণ্টা ও সময়মতো পারিশ্রমিক নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সংগঠন। কিন্তু এখন অনেকেই সেই অবদান ভুলে যাচ্ছেন বলে মনে করেন তিনি।
 
দিগন্তের ইস্তফা প্রসঙ্গেও মন্তব্য করেন প্রসেনজিৎ। তার কথায়, কেউ পদ ছাড়তে চাইলে তাকে জোর করে আটকে রাখা যায় না। তবে দিগন্ত এখনও সংগঠনের সদস্য আছেন এবং তিনি তাদেরই মানুষ।
 
এদিকে দিগন্ত বাগচি ও বর্ষীয়ান অভিনেতা ভরত কল-এর বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগও ছড়িয়েছে। যদিও দুই অভিনেতাই সেই অভিযোগ অস্বীকার করেছেন। তাদের পাশে দাঁড়িয়েছেন সংগঠনের সহ-সভাপতি চিরঞ্জিৎ চক্রবর্তী-ও।
 
সংগঠনের সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় এবং মুখপাত্র বিদীপ্তা চক্রবর্তী-ও জানিয়েছেন, দিগন্ত বা ভরত কলের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনও অভিযোগ তাদের কাছে জমা পড়েনি।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক পালাবদলের আবহ এবার ছড়িয়ে পড়েছে টলিউডের অন্দরে, শিল্পী সংগঠন নিয়ে মুুখ খুললেন প্রসেনজিৎ

‘হানিমুন’ করতে প্রতিবছর কানাডায় যায় ৭৫ হাজার সাপ

‘শিশু স্বর্গ মডেল’ কর্মসূচির উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান  

আমার দিকে কেউ ফিরেও তাকাচ্ছিল না : রজনীকান্ত

কলকাতা হাইকোর্টে মমতাকে দেখে আইনজীবীদের চোর চোর স্লোগান  

ঈদ সামনে রেখে মার্কেটে বিপুল জাল টাকা ছড়িয়েছে একটি চক্র : ডিবি