ভিডিও বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৩ মে, ২০২৬, ০৫:৫৫ বিকাল

ঈদ উপলক্ষে ওটিটিতে আসছে ’দম’

ঈদ উপলক্ষে ওটিটিতে আসছে ’দম’

ঈদুল আজহা উপলক্ষে ২১ মে চরকিতে মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা ‘দম’। ১৩ মে বেলা ১ টায় চরকির ভেরিফয়েড ফেসবুক পেজে তথ্যটি নিশ্চিত করেছে প্ল্যাটফর্মটি। দেশে বিদেশের প্রেক্ষাগৃহগুলোতে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি, চলছে এখনও। প্রেক্ষাগৃহে দর্শকদের সিনেমাটিক অভিজ্ঞতার রেশ কাটতে না কাটতেই ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটির মুক্তির ঘোষণা দর্শকদের সিনেমাটি দেখার আগ্রহ বাড়িয়ে দিয়েছে বহুগুণে।

চরকি কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন ২০ মে রাত ১২টা থেকে দেশ–বিদেশের দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন প্ল্যাটফর্মটিতে।

রেদওয়ান রনি পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী, পূজা চেরি।

দেশের গণ্ডি পেরিয়ে ‘দম’ বিদেশের মাটিতেও সাফল্য দেখিয়েছে। সিনেমাটি আন্তর্জাতিকভাবে মুক্তি পাওয়ার পর থেকেই প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। বিশেষ করে আমেরিকার প্রেক্ষাগৃহগুলোতে সিনেমাটি প্রদর্শিত হওয়ার পর সেখানে এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। আমেরিকাতে প্রথম সপ্তাহে ৭টি প্রেক্ষাগৃহ প্রদর্শিত হয় ‘দম’। দ্বিতীয় সপ্তাহেই সিনেমাটি দর্শক চাহিদায় প্রদর্শিত হয় ৫০টি প্রেক্ষাগৃহে।

আরও পড়ুন

নানান রকম ব্যস্ততা বা ভৌগোলিক দূরত্বের কারণে সিনেমাটি দেখতে পারেননি অনেকে। তাদের জন্য চরকির এই ঘোষণা বড় পাওয়া হিসেবে এসেছে। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার ফলে এখন বিশ্বের যেকোনো প্রান্তের মানুষ যেকোনো সময় এই সিনেমাটি উপভোগ করার সুযোগ পাবেন।

’দম’ সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা–আই এবং চরকি। সিনেমাটির পরিচালক রেদওয়ান রনি বলেন, ‘আমি বরাবরই বলে এসেছি ‘দম’ বাংলাদেশের এবং বাংলাদেশীদের জয়ের গল্প। চরকিতের মুক্তির মাধ্যমে এই জয়ের গল্প সবার ঘর বা হাতে পৌঁছে যাবে। আশা করব দশে–বিদেশের সবাই এই জয় উপভোগ করবেন। ঈদের আনন্দে পরিবারের সবাইকে নিয়ে ঘরে বসেই ’দম’ দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। আশা করছি সবার ঈদ হবে দমদার।’

আফগানিস্তানে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক বাংলাদেশীর সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত ’দম’ সিনেমার ট্যাগ লাইন 'আনটিল দ্য লাস্ট ব্রেথ'। নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে ‘দম’ সিনেমার চিত্রনাট্য করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ, রবিউল আলম রবি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেলের উপর নতুন করে করারোপ : কী বলছেন বাইকার?

ঈদ উপলক্ষে ওটিটিতে আসছে ’দম’

সেকেন্ড হ্যান্ড এসি কেনার আগে যেসব বিষয়ে খেয়াল রাখবেন

পুরুষদের বাবা হওয়ার নতুন আশা দেখাচ্ছে এআই প্রযুক্তি

কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

টাঙ্গাইলে এক মাসের শিশুকে ভুল করে জলাতঙ্কের ভ্যাকসিন পুশ