প্রকাশ : ১৪ মে, ২০২৬, ০৩:৩৪ দুপুর
শ্রীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা
শ্রীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নে মেহেদী হাসান আসিফ (২২) নামে এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার ( ১৪ মে ) সকালে ডোয়াইবাড়ি গ্রামের বগারভিটা এলাকার গজারি বনের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরিবার জানায়, বুধবার বিকেলে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর রাতে আর বাড়ি ফেরেননি আসিফ। পরে ফজরের সময় বাড়ির কাছাকাছি তাঁর অটোরিকশাটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। সকালে স্থানীয়রা জঙ্গলের পাশে তাঁর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
পুলিশ জানায়, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার পর মরদেহ ফেলে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে এক নারীর ওড়না, জুতা ও চুলের ব্যান্ড উদ্ধার করা হয়েছে। এসব আলামত গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির আহমদ বলেন, হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1778750267.jpg)

_medium_1778750079.jpg)


