ভিডিও বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৪ মে, ২০২৬, ১০:১৩ দুপুর

ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক বেইজিংয়ে শুরু

ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক বেইজিংয়ে শুরু, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ে উচ্চপর্যায়ের বৈঠক শুরু করেছেন। বৃহস্পতিবার (১৪ মে) স্থানীয় সময় সকালে এ বৈঠক শুরু করেন দুই রাষ্ট্রপ্রধান। খবর সিএনএনের।বৈঠকের মূল ইস্যু বাণিজ্য। ধারণা করা হচ্ছে, প্রধান প্রতিদ্বন্দ্বী চীনের সাথে বাণিজ্যে একাধিক বিষয়ে সমঝোতায় আসতে পারে যুক্তরাষ্ট্র। বিনিময়ে, মার্কিন বাজারে সেমিকন্ডাক্টর রফতানির বিষয়ে বিধিনিষেধ কমাতে চাইবে চীন সরকার। এছাড়াও বৈঠকে প্রযুক্তি, বাণিজ্য ও তাইওয়ান ইস্যুসহ একাধিক বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।বৈঠক পরবর্তী সময়ে বেইজিংয়ের ঐতিহাসিক টেম্পল অফ হেভেন পরিদর্শন করবেন ট্রাম্প ও শি। পরবর্তীতে, দুই নেতার রাষ্ট্রীয় ভোজে অংশ নেওয়ার কথা রয়েছে। বুধবার (১৩ মে) দীর্ঘ ৯ বছর পর বেইজিংয়ে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিমানবন্দরে বিশেষ অভ্যর্থনা দেওয়া হয় তাকে।

এদিকে ট্রাম্পের সফরসঙ্গী হিসেবে এসেছেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক, ইলন মাস্ক এবং ল্যারি ফিঙ্কসহ বেশ কিছু মার্কিন প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক বেইজিংয়ে শুরু

বাউফলে নিখোঁজ চার কিশোরী চার দিন পর গাজীপুর থেকে উদ্ধার

টানা দুই শূন্যর পর আইপিএলে কোহলির নবম সেঞ্চুরি

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৪ অভিবাসী আটক

জার্মানির ইতিহাসে প্রথম মুসলিম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন জিম

জানা গেল ইরান যুদ্ধে কতটি মার্কিন বিমান ধ্বংস হয়েছে