ভিডিও বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৪ মে, ২০২৬, ০১:২৭ রাত

জানা গেল ইরান যুদ্ধে কতটি মার্কিন বিমান ধ্বংস হয়েছে

ছবি : সংগৃহীত, জানা গেল ইরান যুদ্ধে কতটি মার্কিন বিমান ধ্বংস হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ৩৯টি যুদ্ধবিমান হারিয়েছে বলে দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি পেন্টাগন।

মঙ্গলবার (১২ মে) সিনেটে একটি বিশেষ কমিটির শুনানিতে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক প্রতিবেদনের বরাতে ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতা এড কেস এ তথ্য জানান। খবর আনাদোলুর।

শুনানিতে এই সিনেটর পেন্টাগনের প্রধান আর্থিক কর্মকর্তা জে হার্স্টকে জিজ্ঞাসা করেন, মার্কিন প্রতিরক্ষা বিষয়ক সংবাদ সংস্থা ‘দ্য ওয়ার জোন’-এর একটি প্রতিবেদন অনুসারে আমরা প্রায় ৩৯টি বিমান হারিয়েছি। পেন্টাগন এই সমস্ত বিমানের ক্ষয়ক্ষতির হিসাব যুদ্ধের মোট ব্যয়ে অন্তর্ভুক্ত করেছে কিনা? জবাবে জে হার্স্ট বলেন, ক্ষতির ব্যয় নির্ধারণের কাজ চলছে। তবে বিমানগুলোর পূর্ণাঙ্গ পরীক্ষা ছাড়া সুনির্দিষ্ট ব্যয় নির্ধারণ করা সম্ভব নয়।

ওই প্রতিবেদনে বলা হয়, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন বিমানবাহিনী প্রায় ১৩ হাজার ফ্লাইট পরিচালনা করেছে। এর মধ্যে ৩৯টি বিমান ধ্বংস এবং আরও ১০টি বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ইরানের আকাশসীমার ভেতরে একটি এফ-৩৫এ লাইটনিং ২ যুদ্ধবিমানও আঘাতপ্রাপ্ত হয় এবং একটি বোয়িং ই-৩ সেন্ট্রি বিমান ধ্বংস হয়েছে।

আরও পড়ুন

তবে এসব দাবির স্বাধীন কোনো যাচাই এখনো সম্ভব হয়নি। শুনানিতেও পেন্টাগনের কর্মকর্তারা প্রকাশ্যে এসব ক্ষতির বিষয়টি নিশ্চিত করেননি।

এদিকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের খরচ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সাম্প্রতিক তথ্যে বড় ধরনের অসংগতি সামনে এসেছে। বর্তমানে যুদ্ধের খরচ ২৯ বিলিয়ন ডলার দাবি করলেও, মাত্র দুই সপ্তাহ আগে কংগ্রেসের কাছে পেন্টাগন এই হিসাব দিয়েছিল ২৫ বিলিয়ন ডলারের। তবে দেশটির বাজেট বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দীর্ঘমেয়াদে এই সংঘাতের প্রকৃত খরচ ১ ট্রিলিয়ন (১ লাখ কোটি) ডলার ছাড়িয়ে যেতে পারে।

মঙ্গলবার (১২ মে) পেন্টাগনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সামরিক সরঞ্জাম মেরামত, পুরোনো অস্ত্রের বদলে নতুন ও আধুনিক অস্ত্র কেনা এবং সামরিক কার্যক্রম পরিচালনায় এই খরচ বেড়েছে।

সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, পেন্টাগনের আগের দেওয়া ২৫ বিলিয়ন ডলারের হিসাব ছিল বাস্তবের তুলনায় অনেক কম। ওই হিসাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতির বিষয় যুক্ত করা হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জানা গেল ইরান যুদ্ধে কতটি মার্কিন বিমান ধ্বংস হয়েছে

মাওলানা ভাসানীর ধানের শীষ চুরি হয়ে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কিনা? জানালেন আসিফ নজরুল

ভোলায় কোস্টগার্ডের অভিযানে ১ কোটি টাকার সামুদ্রিক ইলিশ জব্দ

পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেলেন আফ্রিদি

হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী