ভিডিও বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৪ মে, ২০২৬, ০১:৫৭ রাত

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৪ অভিবাসী আটক

ছবি : সংগৃহীত, মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৪ অভিবাসী আটক

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার পুচং এলাকায় বৃহৎ পরিসরের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৪ অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। বিভাগ সূত্রে জানা গেছে, ১২ মে মঙ্গলবার, সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেয় পুত্রাজায়া ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট শাখা। জনসাধারণের অভিযোগ এবং এক সপ্তাহের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযোগ ছিল, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধভাবে বিদেশি নাগরিকদের কর্মসংস্থান দেওয়া হচ্ছিল।


১৩ মে বুধবার ইমিগ্রেশন বিভাগের এক বিবৃতিতে জানানো হয়, অভিযানে ৫৯ জন ইমিগ্রেশন কর্মকর্তা অংশ নেন। তারা রেস্টুরেন্ট, খাদ্যদোকান, মুদি দোকান, সেলুন, লন্ড্রি, ব্যবসায়িক কিয়স্ক এবং একটি বড় সুপারমার্কেটসহ মোট ৩০টি প্রতিষ্ঠানে তল্লাশি চালান।

আরও পড়ুন

তল্লাশির সময় ইন্দোনেশিয়া, মিয়ানমার, নেপাল, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও চীনের ২৩ থেকে ৪৫ বছর বয়সী ৭৪ জন অভিবাসীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন এ্যাক্ট ১৯৫৯/৬৩ এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালার আওতায় বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।

এছাড়া তদন্তে সহায়তার জন্য স্থানীয় কয়েকজন সাক্ষীর বিরুদ্ধে পাঁচটি ‘ফর্ম ২৯’ সমন জারি করেছে ইমিগ্রেশন বিভাগ।

বিবৃতিতে আরও বলা হয়, কিছু অসাধু চক্র স্থানীয় ব্যবসায়িক লাইসেন্সের আড়ালে অবৈধ বিদেশি কর্মী নিয়োগ দিয়ে সহজে লাভবান হওয়ার চেষ্টা করছে।

ইমিগ্রেশন বিভাগ জানায়, অভিযানের সময় কিছু অবৈধ অভিবাসী আইনশৃঙ্খলা বাহিনীকে উসকানি দেওয়া, সহযোগিতা না করা, পালানোর চেষ্টা এবং বিভিন্ন কৌশলে অভিযান ব্যাহত করার চেষ্টা করে।
 
আটক সব অভিবাসীকে বর্তমানে ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৪ অভিবাসী আটক

জার্মানির ইতিহাসে প্রথম মুসলিম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন জিম

জানা গেল ইরান যুদ্ধে কতটি মার্কিন বিমান ধ্বংস হয়েছে

মাওলানা ভাসানীর ধানের শীষ চুরি হয়ে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কিনা? জানালেন আসিফ নজরুল

ভোলায় কোস্টগার্ডের অভিযানে ১ কোটি টাকার সামুদ্রিক ইলিশ জব্দ