টাঙ্গাইলে এক মাসের শিশুকে ভুল করে জলাতঙ্কের ভ্যাকসিন পুশ
টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাস বয়সী এক শিশুকে ভুল করে জলাতঙ্কের (র্যাবিস) ভ্যাকসিন দেওয়ার অভিযোগ উঠেছে। ভ্যাকসিন দেওয়ার কিছু সময় পরই শিশুটি নিস্তেজ হয়ে পড়ে বলে জানিয়েছে তার পরিবার।
শিশুটির নাম ফাহিতা। সে উপজেলার ছাব্বিশা গ্রামের মৌ খাতুন ও মো. ফারুক দম্পতির সন্তান।
আজ বুধবার (১৩ মে) দুপুরে রুটিন টিকাদানের জন্য তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে দায়িত্বে থাকা স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম হামের টিকার পরিবর্তে শিশুটিকে দুই ডোজ জলাতঙ্কের ভ্যাকসিন দেন বলে অভিযোগ করা হয়েছে।
ভ্যাকসিন দেওয়ার পরপরই শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং সে নিস্তেজ হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে হাসপাতালে থাকা অন্য রোগী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অভিযোগ অনুযায়ী, ঘটনাটির পর পরিবারের সদস্যরা প্রতিবাদ করলে তাদের সঙ্গে খারাপ আচরণ করা হয়। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি দাবি করেছেন।
অভিযুক্ত স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম স্বীকার করেছেন যে, ‘ভুল করে’ শিশুটিকে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং এটি অনিচ্ছাকৃত ভুল ছিল বলে তিনি দাবি করেন।
অন্যদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত এবং অবসরে থাকা একজন কর্মীকে টিকাদান কার্যক্রমে যুক্ত করা হয়েছিল।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1778670420.jpg)
_medium_1778670175.jpg)
_medium_1778669905.jpg)
_medium_1778669260.jpg)
_medium_1778668970.jpg)
_medium_1778668568.jpg)