লালমনিরহাটে ঘুমন্ত স্বামীর গলা কাটার অভিযোগ স্ত্রী আটক
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট পৌরসভার বাবুপাড়া এলাকায় ঘুমন্ত স্বামীর গলা কাটার অভিযোগে স্ত্রী উম্মে জান্নাত সাথীকে আটক করেছে পুলিশ। স্বামী হৃদয় ওই এলাকার গাউছিয়া মসজিদের ইমাম এরশাদ হুজুরের ছেলে। আজ বুধবার (১৩ মে) দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ধারালো প্রায় ৯ থেকে ১০ ইঞ্চি লম্বা একটি ছুরি দিয়ে স্বামী হৃদয়ের গলা কাটার চেষ্টা করে স্ত্রী উম্মে জান্নাত সাথী। এসময় হৃদয় ঘুমন্ত অবস্থায় ছিলো। পরে চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে নেয়া হয়।
আরও পড়ুনঘটনার পর খবর পেয়ে অভিযুক্ত স্ত্রী সাথীকে আটক করেছে পুলিশ। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া না গেলেও স্থানীয় একটি ঘনিষ্ট সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করে আজ বুধবার (১৩ মে) বিকেলে লালমনিরহাট সদর থানার ওসি সাদ আহমেদ বলেন, এ ঘটনায় এখনও অভিযোগ পাওয়া না গেলেও পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত করা হচ্ছে।
মন্তব্য করুন




_medium_1778684802.jpg)



