ভিডিও বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৩ মে, ২০২৬, ০৯:০৭ রাত

বগুড়ায় মা-শিশু স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ৩০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়াসহ জেলা শহরের কল্যাণ কেন্দ্রগুলো

বগুড়ায় মা-শিশু স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ৩০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়াসহ জেলা শহরের কল্যাণ কেন্দ্রগুলো

স্টাফ রিপোর্টার : বগুড়া মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি ২০ শয্যা থেকে ৩০ শয্যায় রুপান্তরিত হচ্ছে। দেশের প্রান্তিক ও জেলা পর্যায়ের অবহেলিত মাতৃ ও শিশু মৃত্যুর হার কমাতে স্বাস্থ্যখাতে বড় ধরনের অবকাঠামোগত বিনিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার।

আজ বুধবার (১৩ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জেলা শহরে বিদ্যমান মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ৩০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে উন্নীতকরণ প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের একনেক সভায় মোট ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়, যার মধ্যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এই বিশেষ প্রকল্পটি গুরুত্ব লাভ করেছে।

দীর্ঘদিন ধরেই দেশের জেলা ও উপজেলা পর্যায়ের মা ও শিশু কল্যাণ কেন্দ্রগুলো সীমিত শয্যা এবং আধুনিক চিকিৎসা সরঞ্জামের অভাবে ধুঁকছিল। অনেক কেন্দ্রে অবকাঠামো ও জনবল সংকটের কারণে রোগীরা প্রসূতি ও নবজাতকের জরুরি সেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন।

আরও পড়ুন

এই সংকট দূর করতেই স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ সারা দেশের ২৯টি জেলা শহরে বিদ্যমান কেন্দ্রগুলোকে পূর্ণাঙ্গ ৩০ শয্যার আধুনিক হাসপাতালে রূপান্তরের বড় পরিকল্পনা হাতে নিয়েছে।

প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে মা ও শিশু কল্যাণকেন্দ্রগুলোকে অভিন্ন স্বাস্থ্যকেন্দ্র অবকাঠামোতে রূপান্তরের লক্ষ্য সরকারের। এতে একদিকে যেমন মাতৃমৃত্যু, শিশুমৃত্যু এবং নবজাতক মৃত্যুর হার কমবে, তেমনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রজনন সেবা কার্যক্রমেও। পাশাপাশি প্রস্তাবিত প্রকল্পের আধুনিক মেডিকেল যন্ত্রপাতি ও নতুন জনবল ভূমিকা রাখবে পুরো স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোড ডিভাইডার টপকে চারলেনের মহাসড়ক পার হচ্ছে বগুড়ার যে এলাকার শিক্ষার্থীরা

সীতাকুণ্ডে ৫ লাখ ৭৮ হাজার কেজি সরকারি চাল জব্দ, গ্রেপ্তার ১

বগুড়ায় মা-শিশু স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ৩০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়াসহ জেলা শহরের কল্যাণ কেন্দ্রগুলো

বগুড়ার ধুনটে নিজ উপজেলার চাহিদা মিটিয়েও উদ্বৃত্ত থাকবে কোরবানির পশু

জারিয়া থেকে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণে সমীক্ষা শুরু হবে: প্রতিমন্ত্রী

বগুড়ার আদমদীঘিতে ৪৪২ গ্রাম ভাঙ গাছের পাতাসহ তিন মাদক কারবারি গ্রেফতার