ভিডিও বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৩ মে, ২০২৬, ০৮:৪৯ রাত

বগুড়ার আদমদীঘিতে ৪৪২ গ্রাম ভাঙ গাছের পাতাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে ৪৪২ গ্রাম ভাঙ গাছের পাতাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

আদমদীঘি ও সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি থানা ও সান্তাহার ফাঁড়ি পুলিশ যৌথ অভিযান চালিয়ে নেশাজাতীয় ৪৪২ গ্রাম ভাঙগাছের পাতা ও সরঞ্জামসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো- ঢাকা কেরানীগঞ্জের চৌনকুটিয়া ঘোষবাড়ি এলাকার সজিব হোসেনের ছেলে মায়া আলাউদ্দিন, একই এলাকার মাঠাইকোনার আবুল শেখের ছেলে আবু বক্কর ছিদ্দিক এবং খুলনা জেলার রুপসা থানার চাঁদপুর (নারিকেলি) এলাকার তাইজুল শেখের ছেলে উজ্জল শেখ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে সান্তাহার রেলওয়ে ট্রেনের বুকিং অফিসের কাছ থেকে তাদের গ্রেফতার করা হয়।

আদমদীঘি থানা পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাতে আদমদীঘি ও সান্তাহার ফাঁড়ি পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার রেলওয়ে স্টেশনের ট্রেনের বুকিং অফিসের পাশ থেকে উল্লেখিত তিন মাদককারবারিকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

এসময় তাদের দেহ তল্লাশি করে ৪৪২ গ্রাম নেশাজাতীয় ভাঙগাছের কাঁচা ও শুকনো পাতা, ৩টি কলকি এবং ভাঙগাছের পাতা কাটা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, গ্রেফতারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আজ বুধবার (১৩ মে) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে ৪৪২ গ্রাম ভাঙ গাছের পাতাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

কারা নির্যাতনে এক চোখের দৃষ্টি হারিয়েছেন ইমরান: পিটিআই

পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন পাওয়ায় রাজবাড়ীতে আনন্দ মিছিল

নাটোরের বড়াইগ্রাম পৌরসভার বাজেট ঘোষণা

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল

ট্রাম্পকে ব্যঙ্গ করে ইরানি দূতাবাসের বিদ্রূপাত্মক পোস্ট