ভিডিও বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৩ মে, ২০২৬, ০৭:৫০ বিকাল

ঝিনাইদহে নারী হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার

ঝিনাইদহে নারী হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার

ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকার সাদাতিয়া সড়কের একটি ভাড়া বাসা থেকে খুশি খাতুন (১৯) নামের এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
আজ বুধবার (১৩ মে) সকালে তার ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। 
 
খুশি খাতুন সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাসিন্দা। সে পাগলাকানাই মোড়ের আন্তরিক হোটেলে (সাবুর হোটেল) কাজ করতেন।
ভাড়া বাসার মালিক বেবি খাতুন জানান, গত এক সপ্তাহ আগে বাসা ভাড়া নেন খুশি। সোহাগ হোসেন নামের রিক্সা চালক তার স্বামী বলে দাবি করেন খুশি। মঙ্গলবার রাত ১০ টার দিকে হোটেল থেকে কাজ শেষে স্বামীর সঙ্গে বাসায় আসেন। সকালে অনেক বেলা হলেও খুশি বের না হলে প্রতিবেশীরা ঘরে গিয়ে দেখতে পান বাইরে থেকে ছিটকিনি লাগানো আর পেছনের দরজা খোলা। তারা দরজা খুলে দেখতে পায় খুশির মরদেহ বিছানায় পড়ে আছে। পরে পুলিশে খবর দিয়ে তারা মরদেহ উদ্ধার করে।
 
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী পালিয়ে যায় বলে ধারনা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুতই আইনের আওতায় আনা হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে নারী হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার

গাইবান্ধার ফুলছড়িতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক ১

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

বগুড়ার কাহালুর ২৭টি কমিউনিটি ক্লিনিকে ওষুধ সংকট, আট মাস পর মিললো এক কার্টুন ওষুধ

কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত সরকারের

বগুড়ায় ডিবির জালে আন্তঃদেশীয় মূর্তি পা’চা’রচক্রের ২ সদস্য