ভিডিও বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৩ মে, ২০২৬, ০৬:৩৭ বিকাল

পিরোজপুরে নানার বাড়িতে বেড়াতে এসে খালে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

পিরোজপুরে নানার বাড়িতে বেড়াতে এসে খালে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে খালে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১৩ মে)  দুপুর ১ টার দিকে উপজেলার  ৬নং নাজিরপুর ইউনিয়নের ছোট আমতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আব্দুর রহমান (৬) ও আবু বক্কর (৪)। তারা পার্শ্ববর্তী  নেছারাবাদ উপজেলার  দৈহারি ইউনিয়নের ভরতকাঠী গ্রামের মো. মিরাজ শেখের দুই ছেলে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দুই ভাই মায়ের সঙ্গে দুই দিন আগে নেছারাবাদ উপজেলার দৈহারী ইউনিয়নের ভরতকাঠী গ্রাম থেকে নাজিরপুর উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের আমতলা গ্রামে  নানার বাড়িতে বেড়াতে আসে। আজ সকাল থেকেই তারা তার মায়ের সাথেই খেলা করছিল। তার নানার বাড়িতে বড় ভাই আব্দুর রহমান(৬) টিউবলের পানি চেপে তার মাকে সাহায্য ও করেছিল। পাশেই পুরাতন খাল ছিল কয়েকদিন আগে সেটি সরকারিভাবে কাটা হয়েছিল। খালটি  অনেক গভীর হয়। 

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন

গতকালকে তার মায়ের সাথে গোসল করতে গিয়ে তারা খেলা করছিলো। আজকে সেই লোভে তার মাকে ফাঁকি দিয়ে তারা দুই ভাই সেখানে গিয়েছিলো। দুপুর ১টার দিকে গিয়ে দুই ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। বাড়ির লোকজন তাদের খোঁজাখুঁজি করেও পাননি। একপর্যায়ে বাড়ির সামনের সরকারি ভাবে কাটা খালেই তাঁদের লাশ ভেসে ওঠে।

নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রাসেল সিকদার বলেন, ধারণা করা হচ্ছে অসাবধানতাবশত নতুন কাটা খালের পানিতে পড়ে গেলে আরেকজন তাকে উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবে যায়।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার স্নিগ্ধা মিত্র জানান, আমাদের হাসপাতালে  পানিতে পড়া দুইজন শিশুকে যখন নিয়ে আসে তখন তারা মৃত অবস্থায় ছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে নানার বাড়িতে বেড়াতে এসে খালে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

যমুনা সেতুতে পরিত্যক্ত রেল লেনেও চলবে গাড়ি

প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে ট্রেনের টিকিট কেনার পরামর্শ

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণ-নির্যাতন, বাদ পড়েনি শিশুরাও

বগুড়া আজিজুুল হক কলেজ গেইটের কাছে দুই ইট-খোয়া ব্যবসায়ীর জরিমানা

লোহাগাড়ায় জমি নিয়ে বিরোধে মাদ্রাসা সুপার নিহত, আটক ১