লোহাগাড়ায় জমি নিয়ে বিরোধে মাদ্রাসা সুপার নিহত, আটক ১
চট্টগ্রামের লোহাগাড়ায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় এক মাদ্রাসা সুপার নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার(১২ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলার চরম্বা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জান মোহাম্মদ পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন প্রয়াত আব্দুর সোবহানের ছেলে মাওলানা আবুল কাশেম (৭০)। তিনি চরম্বা জামিল উলুম ইসলামিয়া মাদ্রাসার সুপার হিসেবে দায়িত্ব পালন করতেন। ব্যক্তিগত জীবনে তিনি ৩ ছেলে ও ২ মেয়ের জনক। তার স্ত্রী দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
আহতরা হলেন— কবির আহমদের ছেলে হারুনুর রশিদ (৪০), প্রয়াত ফয়েজ আহমদের ছেলে শাহ আলম (৬৯) এবং শামসুল ইসলামের মেয়ে সকিনা খাতুন (৫৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, জায়গা-জমি ও ঘর নির্মাণ সংক্রান্ত বিরোধ নিয়ে চাচাতো ভাইদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। এ সময় গাছের কাঠ দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুনঅভিযুক্তদের মধ্যে রয়েছেন চাচাতো ভাই হারুন, মোহাম্মদ শামসু এবং প্রবাসী নুরুল হকের ছেলে আধন।
স্থানীয়রা জানান, ঘর নির্মাণ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আবুল কাশেমের ওপর হামলা করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোহাম্মদ শামসু নামে একজনকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার (১৩ মে) লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। আসামিদের ধরার পর বিস্তারিত জানানো হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1778674013.jpg)

_medium_1778672662.jpg)
_medium_1778670420.jpg)
_medium_1778670175.jpg)
_medium_1778669905.jpg)

