আজ বুধবার, (১৩ মে) র্যাব-১৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গত ৬ মে রাজধানীর ধানমন্ডির নিজ বাসার সামনে থেকে এক শিক্ষার্থীকে জোরপূর্বক একটি সাদা রঙের মাইক্রোবাসে তুলে অপহরণ করা হয়। অপহরণকৃত শিক্ষার্থী ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী
এ ঘটনায় ভিকটিমের পরিবার ধানমন্ডি মডেল থানায় মামলা দায়ের করে। ঘটনাটি গণমাধ্যমে প্রকাশের পর দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরবর্তীতে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধারে গোয়েন্দা নজরদারি বাড়ায় র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ জানতে পারে, অপহরণকারীরা ভিকটিমকে নিয়ে কক্সবাজার সদর উপজেলার ঝিলাঞ্জা ইউনিয়নে অবস্থান করছে।
এরই ধারাবাহিকতায় গত সোমবার (১২ মে) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে কক্সবাজার লিংক রোড এলাকায় বাংলাদেশ বেতার অফিসের সামনে বিশেষ অভিযান চালায় র্যাব-১৫। অভিযান চলাকালে রাত ৮টার দিকে অপহৃত স্কুলছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
একই সময় মূলহোতা তাওহীদ মোহাম্মদ মোস্তাকিম (৩৩) ও তার সহযোগী মো. আবু সাঈদকে (২৪) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তাওহীদ মোহাম্মদ মোস্তাকিমের বাড়ি ঢাকার উত্তরার আটিপাড়া এলাকায়। অপর গ্রেপ্তার আবু সাঈদের বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং এলাকায় বলে জানিয়েছে র্যাব।
আরও পড়ুনপ্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুইজন অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। র্যাবের দাবি, দীর্ঘদিন ধরে ভিকটিমকে উত্ত্যক্ত করে আসছিল মোস্তাকিম। তার প্রস্তাবে রাজি না হওয়ায় সহযোগীদের সহায়তায় ওই শিক্ষার্থীকে অপহরণ করে কক্সবাজারে নিয়ে আসে।
উদ্ধার হওয়া স্কুলছাত্রী ও গ্রেপ্তার আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।

নিউজ ডেস্ক








