শাপলার ঘটনায় বিএনপির আরও সক্রিয় ভূমিকা রাখা উচিত ছিল: নাহিদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনায় বিএনপির ভূমিকা কেমন ছিল, সেটিও এখন বিশ্লেষণের দাবি রাখে। সে সময় দেশের জনগণের একটি বড় অংশ বিপদগ্রস্ত থাকলেও বিরোধী দল হিসেবে বিএনপির আরও সাহসী ও সক্রিয় ভূমিকা নেওয়া উচিত ছিল।
মঙ্গলবার রাজধানীর কাকরাইলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘শাপলা গণহত্যা: বিচারহীনতার এক যুগ’ শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনীতে তিনি এসব কথা বলেন। এনসিপি সমর্থিত সংগঠন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, হেফাজতে ইসলামের ৫ মে আন্দোলনে বিএনপি ছিল বলে দাবি করা হলেও, সে সময় দলটির প্রকৃত রাজনৈতিক ভূমিকা মূল্যায়নের প্রয়োজন রয়েছে। রাজনৈতিক দলগুলো অনেক সময় আলেম-ওলামা ও মাদ্রাসা শিক্ষার্থীদের রাজনৈতিকভাবে ব্যবহার করেছে। গুলির মুখে মাদ্রাসার শিক্ষার্থীদের ঠেলে দেওয়ার দায়ও রাজনৈতিক দলগুলোর এড়ানোর সুযোগ নেই।
আরও পড়ুনতিনি বলেন, যুদ্ধাপরাধের বিচারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের আড়ালে বিরোধী মত দমন এবং ইসলামবিদ্বেষ উসকে দেওয়া হয়েছিল। সে সময় হেফাজতের আন্দোলনকে ‘তাণ্ডব’ হিসেবে প্রচার করা হয় এবং অংশগ্রহণকারীদের সন্ত্রাসী বা জঙ্গি হিসেবে উপস্থাপন করা হয়েছিল। যারা প্রকৃতপক্ষে ভুক্তভোগী ছিলেন, তাদেরই অপরাধী হিসেবে দেখানো হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








