স্থানীয় নির্বাচনী বিধিতে সংশোধন নিয়ে বুধবার ইসির বৈঠক
স্থানীয় সরকারগুলোর নির্বাচনী বিধিতে কী সংশোধন আনা হবে, তা নিয়ে আগামীকাল বুধবার (১৩ মে) বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, বুধবার আমরা বৈঠকে বসব। কোনো সিদ্ধান্ত হলে গণমাধ্যমকে জানানো হবে।
রহমানেল মাছউদ বলেন, জামানতের পরিমাণ বাড়তে পারে। পোস্টার না রাখার কথা ভাবা হচ্ছে। অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি রাখা হবে না।
আরও পড়ুনবর্তমান কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে পোস্টারে প্রচার তুলে দিয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








