ভিডিও মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১২ মে, ২০২৬, ০৫:৩৬ বিকাল

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

বাসা থেকে বের হওয়ার দুই দিন পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রিমন মিয়া (২৫) নামের এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল সোমবার (১১ মে)  বিকেলে পার্শ্ববর্তী উপজেলা বাঞ্ছারামপুরের মরিচাকান্দি-উলুকান্দি এলাকার কলেজ রোড থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত রিমন নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নতুন থোল্লাকান্দি গ্রামের ফোরকান মিয়ার ছেলে।

জানা যায়, সোমবার বিকেলে মরিচাকান্দি-উলুকান্দি সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুন

নিহত রিমনের বাবা ফোরকান মিয়া বলেন, আমার ছেলে নরসিংদীতে তার স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থেকে রঙের কাজ করত। কে বা কারা, কী কারণে তাকে নৃশংসভাবে হত্যা করেছে, কিছুই বুঝতে পারছি না। তার ব্যবহার করা মোবাইল ফোনটি পাওয়া গেছে। তিনি আরও বলেন, মঙ্গলবার দুপুরে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

রিমনের স্ত্রী সুমী আক্তার বলেন, গত রবিবার বেলা ১১টার দিকে রিমন ঢাকায় যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন। বাসা থেকে বের হওয়ার আগমুহূর্তে রিমনের মোবাইল ফোনে একটি কল আসে। জরুরি কাজ আছে বলে তিনি বেরিয়ে যান। যাওয়ার আগে বলে গেছেন বিকেলের মধ্যে ফিরবেন। কিন্তু এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছিল। সোমবার বিকেলে তার মৃত্যুর খবর পাই।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে প্রতীয়মান হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইজেরিয়ায় বাজারে বিমান হামলায় নিহত অন্তত ১০০

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

রাত ১টার মধ্যে ৭ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

নোয়াখালীতে রেলওয়ের জায়গা থেকে উচ্ছেদ ১২০ স্থাপনা

ঈদযাত্রা: ট্রেনে নারীদের সুবিধা নিশ্চিতে নতুন নির্দেশনা হাইকোর্টের

কালোবাজারে তেল বিক্রির দায়ে ফিলিং স্টেশন ম্যানেজারের কারাদণ্ড