জীবননগরে রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু
চুয়াডাঙ্গার জীবননগরে রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় রোজা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সেনেরহুদা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
রোজা সেনেরহুদা গ্রামের রাজু আহাম্মেদের মেয়ে।
স্থানীয়রা জানান, আচার কেনার জন্য বাড়ির পাশের একটি দোকানে গিয়েছিল রোজা। দোকানে আচার না পেয়ে টাকা হাতে নিয়ে বাড়ি ফিরছিল সে। এ সময় রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয় শিশুটি।
আরও পড়ুনপরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একটি টিম। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1778579720.jpg)
_medium_1778579560.jpg)
_medium_1778577170.jpg)
_medium_1778577434.jpg)




