ভিডিও মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১২ মে, ২০২৬, ১২:২৫ রাত

জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

ছবি: সংগৃহীত, চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় প্রকাশ্যে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের একদল নেতা-কর্মী।

সোমবার (১১ মে) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হাশিমপুর ও দোহাজারী পৌরসভার সীমান্তবর্তী পাঠানিপুল এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। বিকেলে মিছিলের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি সামনে আসে।

ভিডিওতে দেখা যায়, ১০ থেকে ১২ জন ব্যক্তি একটি ব্যানার নিয়ে মহাসড়কে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করছেন। ব্যানারে লেখা ছিল, 'দেশব্যাপী ভয়াবহ লোডশেডিং, জ্বালানি তেলের দাম ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল।' ব্যানারের নিচে চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের নাম এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি কে এম পারভেজ উদ্দিনের ছবি ছিল।

আরও পড়ুন

মিছিলে অংশ নেওয়াদের মধ্যে মোহাম্মদ হৃদয় ও আরিফ নামে দুজনকে শনাক্ত করা গেলেও বাকিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, মিছিলের স্থান ট্র্যাক করতে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত

দিনাজপুরের নবাবগঞ্জে কোরবানির পশুর সংখ্যা চাহিদার তুলনায় উদ্বৃত্ত ৮ হাজার

নওগাঁর বদলগাছীতে ৪০ মণ ওজনের সোনা-মানিকের দাম ১২ লাখ টাকা

হিলি সীমান্তে বিজিবির টহল জোরদার

বগুড়ায় ধান বিক্রি করে উৎপাদন খরচ তুলতে পারছেন না কৃষক