ভিডিও সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১১ মে, ২০২৬, ১১:১৯ রাত

হিলি সীমান্তে বিজিবির টহল জোরদার

হিলি সীমান্তে বিজিবির টহল জোরদার

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দিনাজপুরের হাকিমপুর হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ২০-বর্ডার গার্ড ব্যাটলিয়ন(বিজিবি)। সীমান্তজুড়ে নজরদারি বৃদ্ধি, চেকপোস্টে অতিরিক্ত জনবল মোতায়েন এবং যাত্রীবাহী যানবাহনে তল্লাশি জোরদার করা হয়েছে।

জয়পুরহাট ২০-বর্ডার গার্ড ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী জানান, হিলি সীমান্তে চেকপোস্টে ২৪ ঘণ্টা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হচ্ছে। ব্যাটালিয়ন সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষ থেকে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

আরও পড়ুন

এছাড়াও সীমান্ত এলাকা থেকে কেউ যাতে গণপরিবহন ব্যবহার করে পালিয়ে যেতে না পারে, সেজন্য যাত্রীবাহী বাসসহ বিভিন্ন মোটর যানবাহনে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। সন্দেহভাজন নারী যাত্রীদের তল্লাশির জন্য নারী বিজিবি সদস্যও মোতায়েন রয়েছে। তল্লাশি কার্যক্রম আরও কার্যকর করতে বিজিবির কে-৯ ইউনিটের ডগ স্কোয়াড ব্যবহার করা হচ্ছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিলি সীমান্তে বিজিবির টহল জোরদার

বগুড়ায় ধান বিক্রি করে উৎপাদন খরচ তুলতে পারছেন না কৃষক

দিনাজপুরের বিরলে বিজিবি অভিযানে ভারতীয় মদ উদ্ধার

নওগাঁর রাণীনগরের রক্তদহ বিল খননের উদ্যোগে খুশি এলাকার মানুষ

অপরাধ দমনে কোনো আপস করা হবে না জননিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য - প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়ার দুপচাঁচিয়াসহ বগুড়ার বিভিন্ন উপজেলা এলজিইডি ২১টি ব্রিজ নির্মাণ করবে