ভিডিও সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১১ মে, ২০২৬, ১১:২৩ রাত

নওগাঁর বদলগাছীতে ৪০ মণ ওজনের সোনা-মানিকের দাম ১২ লাখ টাকা

নওগাঁর বদলগাছীতে ৪০ মণ ওজনের সোনা-মানিকের দাম ১২ লাখ টাকা

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : কোরবানির ঈদ সামনে রেখে দেশের বিভিন্ন অঞ্চলে বড় আকৃতির কোরবানির পশু গরু নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে নওগাঁর বদলগাছীতে আলোচনার কেন্দ্র বিন্দুতে উঠে এসেছে ‘সোনা-মানিক’ নামের একটি বিশাল আকৃতির ষাঁড়। প্রায় ৪০মণ ওজনের গরুটি দেখতে প্রতিদিন ভিড় করছেন নানা বয়সী মানুষ।

উপজেলার আধাইপুর গ্রামের বাসিন্দা আবু জাফরের বাড়িতে গেলেই চোখে পড়ে বিশাল দেহের ষাঁড়টি। দূর থেকে দেখলে অনেকের কাছে সেটি ছোটখাটো পাহাড়ের মতো মনে হয়। কালো ও লাল রঙের মিশেলে গড়া গরুটির শক্তপোক্ত গঠন সহজেই নজর কাড়ে দর্শনার্থীদের।

মালিকের দাবি, নেপালিয়ান জাতের এই ষাঁড়টির ওজন প্রায় ১ হাজার ৫শ’ কেজি, অর্থ্যাৎ ৪০ মণ। গত কয়েক সপ্তাহ ধরে গরুটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন আশপাশের বিভিন্ন এলাকার মানুষ। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারও করছেন।

গরুর মালিক আবু জাফর বলেন, সোনা-মানিককে আমরা পরিবারের সদস্যের মতো করেই বড় করেছি। কোনো ধরনের ইনজেকশন বা কৃত্রিম মোটাতাজাকরণ করা হয়নি। ঘাস, তুষ ও চালের গুঁড়া খাইয়েই প্রায় চার বছর ধরে লালনপালন করেছি।

আরও পড়ুন

তিনি আরও বলেন, গরুটির পেছনে প্রতিদিন প্রায় ৬শ’ থেকে ৭শ’ টাকা খরচ হয়। ইতোমধ্যে বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা বাড়িতে এসে গরুটি দেখে যাচ্ছেন। তিনি গরুটির দাম চেয়েছেন ১২ লাখ টাকা। উপযুক্ত দাম পেলে বাড়ি থেকেই বিক্রি করবেন বলে জানান।

বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রাণী বলেন, এবার কোরবানির ঈদ উপলক্ষে উপজেলায় ৫৪ হাজার ৮২০টি গবাদিপশু প্রস্তুত রয়েছে। স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন এলাকাতেও পশু সরবরাহ করা সম্ভব হবে। আধাইপুর ইউনিয়নের ‘সোনা-মানিক’ নামের ষাঁড়টি ইতোমধ্যে বেশ আলোচনায় এসেছে। মালিক যেন ন্যায্যমূল্য পান, সেটিই প্রত্যাশা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর বদলগাছীতে ৪০ মণ ওজনের সোনা-মানিকের দাম ১২ লাখ টাকা

হিলি সীমান্তে বিজিবির টহল জোরদার

বগুড়ায় ধান বিক্রি করে উৎপাদন খরচ তুলতে পারছেন না কৃষক

দিনাজপুরের বিরলে বিজিবি অভিযানে ভারতীয় মদ উদ্ধার

নওগাঁর রাণীনগরের রক্তদহ বিল খননের উদ্যোগে খুশি এলাকার মানুষ

অপরাধ দমনে কোনো আপস করা হবে না জননিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য - প্রতিমন্ত্রী মীর শাহে আলম