ভিডিও সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১১ মে, ২০২৬, ০৭:৩৩ বিকাল

স্যামসাংয়ের বিরুদ্ধে ডুয়া লিপার ১৫ মিলিয়ন ডলারের মামলা

ডুয়া লিপার

টেলিভিশন বক্সের (প্যাকেজিং) ওপর নিজের ছবি ব্যবহার করে পণ্য বিপণনের অভিযোগে ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাংয়ের বিরুদ্ধে ১৫ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা করেছেন ব্রিটিশ পপ তারকা দুয়া লিপা। বাংলাদেশি টাকায় এটি প্রায় ১৮৩ কোটি ৫৬ লাখ টাকারও বেশি। তার অভিযোগ, স্যামসাং তার অনুমতি না নিয়ে এবং কোনো অর্থ পরিশোধ ছাড়াই টিভির বিজ্ঞাপনে তার মুখমণ্ডলের ছবি ব্যবহার করেছে। 

৩০ বছর বয়সী এই সংগীতশিল্পী গত শুক্রবার (৮ মে)  ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টে মামলাটি করেন। 

মামলার নথিতে অভিযোগ করা হয়েছে, 'মিস লিপার মুখমণ্ডল তার অজান্তে এবং কোনো ধরনের সম্মতি বা নিয়ন্ত্রণ ছাড়াই একটি ভোক্তা পণ্যের ব্যাপক বিপণন অভিযানে ব্যবহার করা হয়েছে। মিস লিপা এই ব্যবহারের অনুমতি দেননি এবং কখনোই এমন অনুমতি দিতেন না।' 

অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে স্যামসাং বিশ্বজুড়ে তাদের টিভির বিজ্ঞাপনী সরঞ্জাম এবং প্যাকিং বক্সে দুয়া লিপার ছবি ব্যবহার করতে শুরু করে। এই ছবিটির স্বত্ব বা কপিরাইট লিপার নিজের। ছবিটি ২০২৪ সালে 'অস্টিন সিটি লিমিটস ফেস্টিভ্যাল'-এর ব্যাকস্টেজে তোলা হয়েছিল।

বিজ্ঞাপনটির বিষয়ে জানতে পেরে দুয়া লিপা স্যামসাংকে তার ছবি ব্যবহার বন্ধ করতে অনুরোধ করেছিলেন। কিন্তু মামলায় দাবি করা হয়েছে যে, কোম্পানিটি তার অনুরোধের বিষয়ে 'অমনোযোগী ও উদাসীন' ছিল এবং ছবি সরাতে অস্বীকৃতি জানায়।

লিপার আইনজীবীদের দাবি, তার ছবি ব্যবহারের মাধ্যমে স্যামসাং বিপুল অর্থ আয় করেছে এবং সাধারণ মানুষের কাছে এমন একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছে যে তিনি পণ্যটির প্রচার করছেন (এন্ডোর্সমেন্ট), যা সম্পূর্ণ মিথ্যা।

মামলার নথিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) করা ভক্তদের কিছু মন্তব্য তুলে ধরা হয়েছে। সেখানে দেখা যায়, অনেক গ্রাহক কেবল দুয়া লিপার ছবি দেখেই স্যামসাংয়ের টিভি কিনতে উদ্বুদ্ধ হয়েছেন। এক্সে করা এক মন্তব্যে একজন বলেন, 'আমি টিভি কেনার পরিকল্পনাও করিনি, কিন্তু বক্সটি (দুয়া লিপার ছবিসহ) দেখে কেনার সিদ্ধান্ত নিই।' 

আরও পড়ুন

ইনস্টাগ্রামে অন্য একজন লিখেছেন, 'আমি কেবল দুয়া লিপার ছবি আছে বলেই এই টিভিটি কিনব।'

কপিরাইট লঙ্ঘন, পরিচিতি সত্তার অধিকার লঙ্ঘন এবং মিথ্যা এন্ডোর্সমেন্টের অভিযোগে স্যামসাংয়ের কাছে কমপক্ষে ১৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন লিপা। একই সঙ্গে তার ছবি ব্যবহারের মাধ্যমে কোম্পানিটি যে পরিমাণ লভ্যাংশ অর্জন করেছে, তারও অংশ চেয়েছেন তিনি।

লিপার প্রতিনিধি দল অভিযোগ করেছে যে, স্যামসাং ক্যালিফোর্নিয়ার 'রাইট অফ পাবলিসিটি' আইন এবং ফেডারেল 'ল্যানহ্যাম অ্যাক্ট' লঙ্ঘন করেছে। উল্লেখ্য, এই আইনগুলো তারকাদের অনুমতি ছাড়া ব্যবসায়িক উদ্দেশ্যে তাদের পরিচয় ব্যবহার করা থেকে সুরক্ষা দেয়। এ বিষয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম 'দ্য ইন্ডিপেন্ডেন্ট'-এর পক্ষ থেকে যোগাযোগ করা হলে স্যামসাং এবং লিপার প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

এটিই প্রথম নয় যে দুয়া লিপাকে আদালতে নিজের অধিকার রক্ষা করতে হয়েছে। গত বছর তিনি তার জনপ্রিয় গান 'লেভিটেটিং'-এর সুর চুরির অভিযোগ আনা দুই গীতিকারের বিরুদ্ধে আইনি লড়াইয়ে জয়ী হয়েছিলেন।

২০২২ সালে এল রাসেল ব্রাউন এবং স্যান্ডি লিনজার নামের দুই গীতিকার দাবি করেছিলেন যে, লিপা ১৯৭৯ ও ১৯৮০ সালের দুটি ডিস্কো ট্র্যাক থেকে সুর চুরি করেছেন। তবে বিচারক রায় দিয়েছিলেন যে, গানের মিল থাকা অংশগুলো কপিরাইট আইনের অধীনে সুরক্ষা পাওয়ার মতো যথেষ্ট মৌলিক ছিল না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্যামসাংয়ের বিরুদ্ধে ডুয়া লিপার ১৫ মিলিয়ন ডলারের মামলা

থ্যালাসেমিয়া সচেতনতায় আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

নাটোরের বাগাতিপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

নারায়ণগঞ্জে এমটিবির নেতৃত্বে অনুষ্ঠিত হলো “স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২০২৬”

কাঞ্চন ভাইয়ের এই দুঃসংবাদ শুনতে হবে ভাবতে পারিনি: চম্পা

আর্থিক সচেতনতা বাড়াতে চার জেলায় ব্র্যাক ব্যাংকের ‘উঠান বৈঠক’ আয়োজন