দিনাজপুরের বিরামপুরে ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলার একটি ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ সব আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার ৪ দিনের মধ্যে ২ জন, গত শুক্রবার একজন এবং গতকাল রোববার একজনকে গ্রেফতার করে পুলিশ দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।
মামলা সূত্রে জানা যায়, বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের সন্দলপুর এলাকার পাকা রাস্তার পাশে গতকাল ৫ ফেব্রুয়ারি সকালে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। লাশটি বিরামপুর উপজেলার বেগমপুর গ্রামের কছির উদ্দিনের ছেলে বাবুল হোসেন একজন অটোরিকশা চালক ছিলেন। অটোরিকশা ছিনিয়ে নিয়ে অজ্ঞাত ব্যক্তিরা তাকে হত্যা করে পালিয়ে গেছে।
ঘটনার ৪ দিনের মধ্যে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে বিরামপুর পৌর এলাকার হাতিডোবা নয়াপাড়া গ্রামের আসমত আলীর ছেলে লিয়ন মণ্ডল(১৯) ও ইসলামপাড়া গ্রামের বিশ্বনাথ দোমাসুর ছেলে সাগর ঋষি দিপুলকে(৩৩) গ্রেফতার করে।
সর্বশেষ বিরামপুর থানা পুলিশ গত শুক্রবার ঢাকার আশুলিয়া থেকে বর্ষন ঋষিকে(২১) এবং গতকালকাল রোববার নোয়াখালীর সুধারাম থানা পুলিশের সহায়তায় হৃদয় ঋষি বাবুকে(২২) গ্রেফতার করেছে। ঋষি সম্প্রদায়ের ৩ আসামি পেশায় জুতা সেলাইকারী মুচি পরিবারের সদস্য।
আরও পড়ুনবিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, ক্লুলেস ওই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে অটোরিকশা উদ্ধার এবং সর্বশেষ গতকাল রোববার একজনকে গ্রেফতারের মাধ্যমে সব আসামিকে গ্রেফতার করা হয়েছে।
আগের তিন আসামি জেলহাজতে রয়েছে এবং তাদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সর্বশেষ গতকাল রোববার হৃদয়কে গ্রেফতারের পর রিমাণ্ড আবেদনসহ আজ সোমবার (১১ মে) দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন


_medium_1778504855.jpg)
_medium_1778503454.jpg)





