ভিডিও সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১১ মে, ২০২৬, ০৭:৩৩ বিকাল

থ্যালাসেমিয়া সচেতনতায় আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

বিশ্ব থ্যালাসেমিয়া সচেতনতা দিবস-২০২৬ উপলক্ষে নাটোরের চাঁদপুরের পীরগঞ্জে আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং মেডিসিন সার্ভিস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালের আয়োজনে ও বিকনের সহযোগিতায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক এবং রক্তরোগ, ব্লাড ক্যান্সার ও থ্যালাসেমিয়া বিশেষজ্ঞ ডা. রোমেনা আলম। আলোচনা সভায় তিনি বলেন, “থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তস্বল্পতার রোগ, যেখানে শরীর পর্যাপ্ত বা স্বাভাবিক হিমোগ্লোবিন তৈরি করতে পারে না। ফলে রোগীরা দীর্ঘমেয়াদে রক্তস্বল্পতায় ভোগে এবং বেঁচে থাকার জন্য নিয়মিত রক্ত সঞ্চালনের প্রয়োজন হয়। থ্যালাসেমিয়া কোনো সংক্রামক রোগ নয়, বরং জেনেটিকভাবে বাবা-মা থেকে সন্তানের মধ্যে ছড়ায়। তাই এটি সম্পূর্ণভাবে প্রতিরোধযোগ্য। বিয়ের আগে রক্ত পরীক্ষা করলে ঝুঁকি কমানো সম্ভব এবং কিছু দেশ এই পদ্ধতিতে সফলভাবে রোগটি নিয়ন্ত্রণ করেছে।”

চিকিৎসার চেয়ে সচেতনতার মাধ্যমে থ্যালাসেমিয়া প্রতিরোধ করা বেশি সহজ উল্লেখ করে ডা. রোমেনা আলম বলেন, “বাহককে জানতে হবে যে, তিনি থ্যালাসেমিয়ার বাহক। তিনি এমন একজনকে বিয়ে করবেন, যিনি বাহক নন। তাহলে তাদের সন্তানের থ্যালাসেমিয়া হওয়ার কোনো ভয় থাকবে না। এর জন্য বিয়ের আগে দুজনকেই একটি রক্ত পরীক্ষা করতে হবে। সময়মতো পরীক্ষা ও পরামর্শ নিলে সুস্থ প্রজন্ম নিশ্চিত করা যায়।”

আরও পড়ুন

থ্যালাসেমিয়া সচেতনতা ক্যাম্পেইনে আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালে ৩০ জন থ্যালাসেমিয়া রোগীকে ফ্রি মেডিকেল কাউন্সিলিং, সর্বোচ্চ ছাড়ে বিভিন্ন টেস্ট এবং মেডিসিন সেবা প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্যামসাংয়ের বিরুদ্ধে ডুয়া লিপার ১৫ মিলিয়ন ডলারের মামলা

থ্যালাসেমিয়া সচেতনতায় আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

নাটোরের বাগাতিপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

নারায়ণগঞ্জে এমটিবির নেতৃত্বে অনুষ্ঠিত হলো “স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২০২৬”

কাঞ্চন ভাইয়ের এই দুঃসংবাদ শুনতে হবে ভাবতে পারিনি: চম্পা

আর্থিক সচেতনতা বাড়াতে চার জেলায় ব্র্যাক ব্যাংকের ‘উঠান বৈঠক’ আয়োজন