ভিডিও সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১১ মে, ২০২৬, ১০:৩৬ দুপুর

মিয়ানমারে মধ্যরাতে  ভূমিকম্প, কেঁপেছে বাংলাদেশও

মিয়ানমারে মধ্যরাতে  ভূমিকম্প, কেঁপেছে বাংলাদেশও, ছবি: সংগৃহীত।

মধ্যরাতে হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠেছিল মিয়ানমার। সেই কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশেও। রোববার (১০ মে) বাংলাদেশ সময় দিনগত রাত ১টা ৩৬ মিনিটে অনুভূত এই ভূকম্পন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের ইয়েনাংইয়াউং শহর থেকে ৭৪ কিলোমিটার পশ্চিমে। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫৯ কিলোমিটার গভীরে।রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল পাঁচ। এর মৃদু প্রভাব অনুভূত হয়েছে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলেও।

আরও পড়ুন

চট্টগ্রাম থেকে মিয়ানমারের ইয়েনাংইয়াউং শহরটি প্রায় ৩৮০ কিলোমিটার দূরে অবস্থিত।এ বিষয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মো. আব্দুর রহমান খান সংবাদমাধ্যমে বলেন, ভূমিকম্প হয়েছে মূলত মিয়ানমারে। চট্টগ্রামে সেটি কয়েক সেকেন্ড অনুভূত হয়েছে। এতে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর আমাদের কাছে আসেনি।এর আগে, গত শনিবার (৯ মে) বাংলাদেশ সময় বিকেল ৩টা ১০ মিনিটে রংপুর ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের আলুপাড়া। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে মধ্যরাতে  ভূমিকম্প, কেঁপেছে বাংলাদেশও

দিনাজপুরে কোরবানি হাট কাঁপাতে প্রস্তুত ২৫ মণ ওজনের ‘রংবাজ’

বর্ষায় ডাকাত থেকে রক্ষায় নিরাপত্তা চান বগুড়া সারিয়াকান্দির মহিষ বাথানের মালিকরা

বগুড়ায় ‘হ্যাচিং ডিমে’ বেকারি পণ্য তৈরির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা

আগামী সপ্তাহেই বাজারে উঠবে দিনাজপুর বিরলের রসালো লিচু

ডাবল স্ট্যান্ড নিয়ে শরিয়াহ আইন বাস্তবায়নের পক্ষে আমরা নই : ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু