ভিডিও রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১০ মে, ২০২৬, ১১:৩২ রাত

ডাবল স্ট্যান্ড নিয়ে শরিয়াহ আইন বাস্তবায়নের পক্ষে আমরা নই : ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

ডাবল স্ট্যান্ড নিয়ে শরিয়াহ আইন বাস্তবায়নের পক্ষে আমরা নই : ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ভিন্ন মতটাকেই গণতন্ত্র বলা হয়। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। কিন্তু ডাবল স্ট্যান্ড নিয়ে শরিয়াহ আইন বাস্তবায়নের পক্ষে আমরা নই। আমরা সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আমরা বলি সবার আগে বাংলাদেশ। মানুষ যে আকাক্সক্ষা নিয়ে আমাদের ম্যান্ডেট দিয়েছেন, সেটি যথাযথভাবে পালন করতে চাই। গতকাল রোববার বিকেলে কুড়িগ্রাম প্রেস ক্লাবের নির্মাণাধীন ভবনের নিচতলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, একটি পক্ষ দেশে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অপপ্রচার করে মানুষকে বিভ্রান্ত করছে। তাদের দলীয় এজেন্ডা আমাদের মাধ্যমে বাস্তবায়ন করতে চায়। কিন্তু আমরা পরিস্কার করতে চাই, জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো। তিনি আরও বলেন, আমাদের দল জুলাই বিপ্লবের আগেই ৩১ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছে। আমরা সংস্কারের পক্ষে। জুলাই সনদে স্পষ্ট উল্লেখ ছিল যে দল জনগণের রায় পেয়ে সরকার গঠন করবে তারা নোট অব ডিসেন্টসহ বাস্তবায়ন করবে।

মন্ত্রী বলেন, কুড়িগ্রামকে এখনও পশ্চাৎপদ জেলা হিসেবে দেখা হয়। এই জেলাকে উন্নত জেলার কাতারে নিতে জনপ্রতিনিধি ও গণমাধ্যম উভয়ের দায়িত্ব রয়েছে। সাংবাদিকেরা সঠিকভাবে সমালোচনা করলে জনপ্রতিনিধিরা সঠিক পথে থাকেন। এতে দেশ ও জনপদের উন্নয়ন হয়। তিনি আরও বলেন, একটি তিস্তা নদীর কারণে একটি জনপদ কীভাবে পশ্চাৎপদ হয়ে পড়েছে, রংপুর বিভাগ তার উদাহরণ। অথচ নদীকেন্দ্রীক সভ্যতা গড়ে ওঠার কথা ছিল।

কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকারের সঞ্চালনায় সভায় জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি, উন্নয়নকর্মী, স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ প্রমুখ।

আরও পড়ুন

এর আগে, সকালে লালমনিরহাটের বাসভবন থেকে সড়কপথে কুড়িগ্রামে পৌঁছান ত্রাণমন্ত্রী। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি। এরপর তিনি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন।

দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের আরাজী পলাশবাড়ী এলাকায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন ত্রাণমন্ত্রী। এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত-এ-খুদা, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ইসমাইল হোসেন প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাবল স্ট্যান্ড নিয়ে শরিয়াহ আইন বাস্তবায়নের পক্ষে আমরা নই : ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

বগুড়ার দুপচাঁচিয়ায় অগ্নিকান্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে অনুদান বিতরণ করলেন এমপি মহিত

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু

বগুড়ার শিবগঞ্জ পৌরসভায় যুক্ত হলো আরও ৮ এলাকা, গ শ্রেণি থেকে খ শ্রেণিতে উন্নীতকরণ

বগুড়ায় মাদককারবারি ও সেবনকারীদের অত্যাচার-উপদ্রবে অতিষ্ঠ শান্তিকামী মানুষ

ছোটবেলায় মাকে ভাবতাম, এই মহিলা মানুষ না, উনি একটা পরী : কনকচাঁপা