দিনাজপুরের পার্বতীপুরে স্কুলছাত্র ছুরিকাহত
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে সামান্য কথা কাটাকাটির জের ধরে ৯ম শ্রেণির এক স্কুল ছাত্রকে ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়েছে। জানা যায়, পার্বতীপুর শহরের পুরাতন বাজার তেলিপট্টিতে রাস্তা সংলগ্ন সালমা রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ছাত্র সাদমান সাদিদ(১৬)। গতকাল শনিবার বেলা ৩টায় স্কুলের পরীক্ষা শেষে সাদমান বাড়িতে যাচ্ছিল।
এসময় কাল্লুর মোড় নামক স্থানে একই স্কুলের ছাত্র শামস সোহেল ও তামিম ইকবালের নেতৃত্বে ১০-১৫জন সাদমানকে আটক করে মারপিট ও মাথায় ছুরিকাঘাত করে। তার চিৎকারে লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এলাকাবাসী আহত সাদমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুনএ ব্যাপারে সাদমানের পিতা শামসুজ্জামান সুমন বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। গতকাল রোববার বিকেলে তিনি জানান, আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যেই মাথায় ছুরিকাঘাত করা হয়েছে। মেডিকেলে মাথার দুইটি ক্ষতস্থানে ৬টি সেলাইসহ সিটি স্ক্যান করা হয়েছে। পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেন।
মন্তব্য করুন

_medium_1778421218.jpg)





