ভিডিও রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১০ মে, ২০২৬, ০৭:২৮ বিকাল

সিরাজগঞ্জে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও ভর্তি ২২

সিরাজগঞ্জে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও ভর্তি ২২

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২২জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সিরাজগঞ্জ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০২ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৭ জন রোগী।

আজ রোববার (১০ মে) সিরাজগঞ্জ স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্তদের মধ্যে অধিকাংশই শিশু। তবে বয়স্করাও এ রোগে আক্রান্ত হওয়ায় বাড়ছে উদ্বেগ। সন্তানদের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন অভিভাবকরা। হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে গত ২০ মার্চ থেকে জেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। আগামী ২০মে পর্যন্ত চলমান এ কর্মসূচির আওতায় জেলার প্রায় ৩লাখ ৯৫ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন জানান, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ৫৭জন হামে আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, সদর হাসপাতালে ৬ জন, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, শাহজাদপুরে ২ জন, উল্লাপাড়ায় ২ জন, বেলকুচিতে ২ চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন

তিনি আরও বলেন, হামের বিস্তার রোধে শিশুদের দ্রুত টিকা নেওয়া জরুরি। পাশাপাশি জ্বর, শরীরে লালচে দানা বা সর্দি-কাশির উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও ভর্তি ২২

নৌপথে ঈদযাত্রা নিরাপদ-নির্বিঘ্ন করতে কাজ করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

পাবনার ঈশ্বরদীতে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের নিরাপত্তার দাবিতে বগুড়ার শেরপুরে মানববন্ধন

ল্যাবরেটরি স্কুলে শিক্ষকের বিরুদ্ধে অশ্লীল আচরণের অভিযোগ: ডাকসুর ক্ষোভ 

স্থায়ী বন্ধুত্ব তৈরিতে ভারতকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে: রিজভী