ভিডিও রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১০ মে, ২০২৬, ০৭:১৯ বিকাল

পাবনার ঈশ্বরদীতে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার

পাবনার ঈশ্বরদীতে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে বিশেষ অভিযান চালিয়ে ২শ’ পিস ইয়াবাসহ মাদক কারবারি বাবা-ছেলেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল শনিবার রাত সোয়া ৮টায় ঈশ্বরদী পৌরসভার সাঁড়া গোপালপুর ফরাজীপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, সাঁড়া গোপালপুর ফরাজীপাড়া মহল্লার বাসিন্দা মো. ভুট্টু(৪৫) ও তার ছেলে নূর ইসলাম শিমুল(২০)।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পাবনা ডিবির ওসি মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে সাঁড়া গোপালপুর ফরাজীপাড়া এলাকায় একটি ফার্নিচারের দোকানের সামনে থেকে ভুট্টু ও তার ছেলে শিমুলকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ভুট্টুর হেফাজত থেকে ২শ’ পিস ইয়াবা জব্দ করা হয়।

আরও পড়ুন

এছাড়া তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও মাদক বিক্রির টাকাও জব্দ করা হয়েছে। পাবনা জেলা ডিবির ওসি মো. রাশিদুল ইসলাম জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে সেই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার ঈশ্বরদীতে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের নিরাপত্তার দাবিতে বগুড়ার শেরপুরে মানববন্ধন

ল্যাবরেটরি স্কুলে শিক্ষকের বিরুদ্ধে অশ্লীল আচরণের অভিযোগ: ডাকসুর ক্ষোভ 

স্থায়ী বন্ধুত্ব তৈরিতে ভারতকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে: রিজভী

ঢাবি'র নতুন প্রক্টর  মোঃ ইসরাফিল 

কাল থেকে শুরু টিসিবির ট্রাকসেল, চলবে ১০ দিন