ভিডিও রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১০ মে, ২০২৬, ০২:৫৬ দুপুর

আজই এল ক্লাসিকোতে ইতিহাস গড়ার সামনে বার্সা

আজই এল ক্লাসিকোতে ইতিহাস গড়ার সামনে বার্সা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : লা লিগার মুকুট মাথায় তুলতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে আজ রবিবার রাত ১টায় মাঠে নামছে বার্সেলোনা। লা লিগার পয়েন্ট তালিকায় বর্তমানে রিয়ালের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে থাকা কাতালান ক্লাবটি আজ এল ক্লাসিকো জিতলে গাণিতিকভাবে লা লিগার চলতি মৌসুমের শিরোপা হাতে উঠবে। 

ঐতিহ্যবাহী এই দ্বৈরথে এবারই প্রথম ইতিহাসের সামনে দাঁড়িয়ে বার্সেলোনা। এর আগে এল ক্লাসিকোতে কখনও শিরোপা জয়ের সুযোগ পায়নি তারা। এবারই প্রথম সেই সুযোগ পাচ্ছে ফ্লিকের দল। নতুন সংস্কার করা ঘরের মাঠে ২০২৩ সালের মার্চে সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে জাভির অধীনে ২-১ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। এবার হান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনা আরও আত্মবিশ্বাসী, আরও আক্রমণাত্মক। ড্র করলেও নিশ্চিত হবে শিরোপা। শুধু শিরোপাই নয়, ইতিহাসের পাতাতেও বড় পরিবর্তনের সুযোগ অপেক্ষা করছে বার্সার সামনে। সব ধরনের আনুষ্ঠানিক প্রতিযোগিতা মিলিয়ে বর্তমানে রিয়াল মাদ্রিদের জয় ১০৬টি, বিপরীতে বার্সেলোনার ১০৫টি। ফলে আজ জয় পেলে মুখোমুখি লড়াইয়ের সর্বকালের রেকর্ডে সমতা আনবে বার্সেলোনা। 

এক নজরে আরও কিছু তথ্য : এল ক্লাসিকোতে ড্র করলেই ২৯তম লা লিগা শিরোপা নিশ্চিত করবে বার্সা। বাকি চার ম্যাচের যেকোনো একটিতে জয় পেলে বার্সেলোনার পয়েন্ট হবে ১০০। তাতে ২০১১-১২ মৌসুমে হোসে মরিনহোর রিয়াল মাদ্রিদের গড়া লা লিগার সর্বকালের ১০০ পয়েন্টের রেকর্ডে ভাগ বসাবে তারা। মৌসুমের বাকি সব ম্যাচ জিততে পারলে এক মৌসুমে সর্বোচ্চ ৩২ জয়ের রেকর্ডও ভেঙে ফেলবে বার্সা। বর্তমানে এই রেকর্ড যৌথভাবে ধরে রেখেছে মরিনহোর রিয়াল মাদ্রিদ (২০১১-১২) ও টিটো ভিলানোভার বার্সেলোনা (২০১২-১৩)। রিয়াল মাদ্রিদ ও রিয়াল বেতিসের বিপক্ষে আসন্ন দুই হোম ম্যাচে জিততে পারলে ৩৮ ম্যাচের লা লিগা ইতিহাসে প্রথম দল হিসেবে ঘরের মাঠে শতভাগ জয়ের কীর্তি গড়বে বার্সেলোনা।

আরও পড়ুন

ইতিহাস বলছে, এল ক্লাসিকোতে লা লিগার শিরোপা নির্ধারিত হয়েছে মাত্র একবার। ১৯৩১-৩২ মৌসুমে বার্সেলোনার সঙ্গে ২-২ গোলে ড্র করে নিজেদের ইতিহাসের প্রথম লিগ শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। সেবার তারা অল্প ব্যবধানে অ্যাথলেতিক বিলবাওকে পিছনে ফেলেছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজই এল ক্লাসিকোতে ইতিহাস গড়ার সামনে বার্সা

আমিই হবো ক্ষমতার একমাত্র কেন্দ্রবিন্দু : বিজয়

আপিল বিভাগেও আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

হামে মারা যাওয়া ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রিট

ইসরায়েলি হামলায় লেবাননে এক দিনেই নিহত ৪০

মেগা প্রকল্পের বদলে সামাজিক সুরক্ষায় বেশি মনোযোগী সরকার : অর্থমন্ত্রী