টাইগারদের স্লিপ ক্যাচিংয়ে উন্নতি চান কোচ
স্পোর্টস ডেস্ক : মিরপুর টেস্টে স্লিপ ক্যাচিংয়ে একাধিক সুযোগ হাতছাড়া করায় বাংলাদেশ দলের ফিল্ডিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
ম্যাচের দ্বিতীয় দিনে পাকিস্তানের বিপক্ষে স্লিপে সহজ দুটি ক্যাচ মিস করে বাংলাদেশ। প্রথমে ২৩ রানে থাকা ইমাম-উল-হককে জীবন দেন মাহমুদুল হাসান জয়। পরে ২৮ রানে থাকা আবদুল্লাহ ফজলের ক্যাচ ফেলে দেন সাদমান ইসলাম। এই সুযোগ কাজে লাগিয়ে দ্বিতীয় উইকেটে গুরুত্বপূর্ণ জুটি গড়ে পাকিস্তান।
ফিল্ডিং নিয়ে হতাশা প্রকাশ করে সালাউদ্দিন বলেন, “আমাদের কিছু জায়গায় উন্নতি অনেক দরকার, বিশেষ করে স্লিপ ক্যাচিং। এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। এই অংশে কীভাবে আরও উন্নতি করা যায়, সেটা নিয়ে আমরা কাজ করব।”
আরও পড়ুনক্যাচ মিসের সুযোগে পাকিস্তানের ব্যাটসম্যানরা দিন শেষে শক্ত অবস্থানে পৌঁছে যায়। অভিষিক্ত আজান অপরাজিত ৮৫ রানে থাকেন এবং ফজলের সঙ্গে ৭৩ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন।
বাংলাদেশের ৪১৩ রানের জবাবে পাকিস্তান দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ১৭৯ রান সংগ্রহ করে। ফলে এখনো বাংলাদেশ ২৩৪ রানে এগিয়ে থাকলেও ক্যাচ মিসের কারণে ম্যাচে প্রতিপক্ষের প্রত্যাবর্তন স্পষ্ট হয়ে উঠেছে।
মন্তব্য করুন









_medium_1778323454.jpg)