ভিডিও রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১০ মে, ২০২৬, ০১:৪৫ দুপুর

শিরোপার লড়াইয়ে টিকে থাকলো ম্যানসিটি

শিরোপার লড়াইয়ে টিকে থাকলো ম্যানসিটি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ব্রেন্টফোর্ডকে ৩-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার লড়াইয়ে নিজেদের টিকিয়ে রেখেছে ম্যানসিটি। এই জয়ে পেপ গার্দিওলার দল লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে। গত সপ্তাহে এভারটনের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে হোঁচট খেয়েছিল সিটি। তবে ব্রেন্টফোর্ডের বিপক্ষে দ্বিতীয়ার্ধে তিন গোল করে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় তারা। এই মুহূর্তে চাপটা আর্সেনালের ওপর। রোববার অবনমন শঙ্কায় থাকা ওয়েস্টহ্যামের বিপক্ষে মাঠে নামবে মিকেল আর্তেতার দল।

জেরেমি ডোকু সবচেয়ে বেশি উজ্জ্বল ছিলেন গতরাতের ম্যাচে। ম্যাচের শুরুতেই গোলের সুযোগ তৈরি করেন তিনি। প্রথম দুই মিনিটেই তার শট দারুণভাবে ঠেকিয়ে দেন গোলরক্ষক কাওইমহিন কেলেহার। পরে তার বাড়ানো ক্রস থেকে হেড করেছিলেন আর্লিং হালান্ড, যদিও লক্ষ্যভ্রষ্ট হয় সেই প্রচেষ্টা। প্রথমার্ধে একাধিক সুযোগ নষ্ট করে হতাশ ছিল সিটি। হালান্ডের আরেকটি হেড সহজেই আটকে দেন কেলেহার। পরে গোলমুখে নেওয়া আরেকটি শট ব্লক করেন ক্রিস্টোফার আজের। প্রথমার্ধে কোনো গোলই হয়নি। ম্যাচের ডেডলক ভাঙে ৬০ মিনিটে। ডান দিক থেকে ভেতরে ঢুকে দারুণ বাঁকানো শটে গোল করেন ডোকু। সোমবার এভারটনের বিপক্ষেও একই ধরনের গোল করে দলকে রক্ষা করেছিলেন তিনি।

আরও পড়ুন

সেই ব্যবধান ৭৫ মিনিটে দ্বিগুণ করেন হালান্ড। শেষদিকে বদলি হিসেবে নেমে তৃতীয় গোল যোগ করেন ওমর মারমুশ। ম্যাচ হারলেও শুরুর দিকে ব্রেন্টফোর্ড চাপে রেখেছিল সিটিকে। লবিপজ্জনক ফ্রি-কিকও ঠেকাতে হয় গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মকে। দ্বিতীয়ার্ধেও ইগর থিয়াগোর কাছ থেকে আসা শট দারুণভাবে রুখে দেন দোন্নারুম্মা। শেষ পর্যন্ত ক্লিন শিট ধরে রেখে দলকে গুরুত্বপূর্ণ জয় এনে দেন ইতালিয়ান এই গোলরক্ষক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিরোপার লড়াইয়ে টিকে থাকলো ম্যানসিটি

হাইকোর্টে ইসকন নেতা চিন্ময় দাসের জামিন নামঞ্জুর

জ্যোতিকে অধিনায়ক রেখেই বিশ্বকাপ দল ঘোষণা বাংলাদেশের

স্থায়ী বন্ধুত্ব চাইলে ভারতকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে

ঈদযাত্রা নির্বিঘ্নে করতে সব প্রস্তুতি চলছে

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় নিতে চায় পুতিন