ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৯ মে, ২০২৬ ০৯:৪৩ পিএম

বগুড়ার ধুনটে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ

বগুড়ার ধুনটে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় সরকারি রাস্তা থেকে অবৈধভাবে গাছ কেটে বিক্রয়ের অভিযোগ উঠেছে আনোয়ার হোসেন তোতা নামে এক কৃষকের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আনোয়ার হোসেন তোতা উপজেলার মথুরাপুর ইউনিয়নের জোলাগাতী গ্রামের আব্দুল জাব্বারের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন তোতার বাড়ির পাশে সরকারি কাঁচা রাস্তার পাশে একটি মেহগনি গাছ ছিল। কৃষক তোতা গত বুধবার দুপুরে সরকারি রাস্তার গাছ কেটে আব্দুল খালেক নামে স্থানীয় এক ব্যবসায়ী কাছে ১৮ হাজার টাকা বিক্রি করেছেন। এ ঘটনায় একই গ্রামের ইয়াকুব আলীর ছেলে ইয়াছিন আলী বাদি হয়ে বৃহস্পতিবার  আনোয়ার হোসেন তোতার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছ লিখিত অভিযোগ করেছেন।

আরও পড়ুন

এ বিষয়ে কৃষক তোতা মিয়া বলেন, আমার বাড়ির সীমানায় গাছটি আমি লাগিয়েছিলাম এবং আমি কেটে বিক্রি করেছি। তবে জায়গাটা সরকারি কিনা আমার জানা নেই। তবে প্রতিপক্ষের লোকজন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী বলেন, এ অভিযোগটি তদন্তে করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে মেক্সিকো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ফুটবল প্রেমীদের উপচে পড়া ভিড়

ঘাটতি ও ঋণনির্ভর বাজেট অর্থনীতিকে আরও ঝুঁকির মুখে ঠেলে দেবে : এবি পার্টি

শক্তিশালী হলো আর্জেন্টিনার ডিফেন্স, সুযোগ পেলেন মার্কোস সেনেসি

সকালের মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

কুইনোনেস গোলে শুরুতেই এগিয়ে মেক্সিকো