ভিডিও শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৯ মে, ২০২৬, ০৫:৩৬ বিকাল

সাভারে অটোরিকশা চালকদের মহাসড়ক অবরোধ

সাভারে অটোরিকশা চালকদের মহাসড়ক অবরোধ

সাভারে হাইওয়ে পুলিশের হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তুলে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

আজ শনিবার (৯ মে) সাভারের পাকিজা এলাকার সামনে শতাধিক চালক মহাসড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সাভার মডেল থানার ওসি আরমান আলী আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে তারা সড়ক থেকে সরে যান।

বিক্ষোভকারীদের অভিযোগ, মহাসড়কে উঠলেই হাইওয়ে পুলিশ তাদের বাধা দেয়। আটক করার পর ২৬০০ টাকা জরিমানা আদায় করা হয়, যার মধ্যে সরকারি ফি ২৫০০ টাকা হলেও অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগও করেন তারা। পাশাপাশি পুলিশ মারধর করে বলেও দাবি চালকদের।

আরও পড়ুন

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সাভার মডেল থানার পরিদর্শক হেলাল উদ্দিন। তিনি বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা মহাসড়কে চলাচল নিষিদ্ধ। আটক করা হলে নিয়ম অনুযায়ী ২৫০০ টাকা ফি নেওয়া হয়, অতিরিক্ত অর্থ আদায়ের কোনো সুযোগ নেই। 

তিনি দাবি করে জানান, চালকেরা মহাসড়কে চলাচল করতে না পারার কারণে মিথ্যা অভিযোগ তুলে সড়ক অবরোধ করেছেন। আইন অনুযায়ী মহাসড়কে উঠলে জরিমানা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে অটোরিকশা চালকদের মহাসড়ক অবরোধ

গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট, কী ছিল তাতে

শুরু হচ্ছে এআই ট্রাফিক ব্যবস্থা, নিয়ম ভাঙলেই বাসায় যাবে মামলার কাগজ

গরমে ডাব-কফির মিশ্রণে মিলবে স্বস্তি

মুন্সীগঞ্জে নিজ ঘর থেকে গ্রামপুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার

দেশের উত্তরাঞ্চলে ভূমিকম্প অনুভূত