ভিডিও শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৯ মে, ২০২৬, ০৪:২৫ দুপুর

চুয়াডাঙ্গায় ভুয়া জন্মনিবন্ধন তৈরি চক্রের দুই সদস্য গ্রেফতার

চুয়াডাঙ্গায় ভুয়া জন্মনিবন্ধন তৈরি চক্রের দুই সদস্য গ্রেফতার

চুয়াডাঙ্গার দর্শনায় ভুয়া জন্মনিবন্ধন তৈরির ঘটনায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাসহ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শনিবার (৯ মে) সকালে বেগমপুর ইউনিয়ন পরিষদে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. রায়হান মাহমুদ(৩৫) বেগমপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং উদ্যোক্তা মো. আরিফুল ইসলাম (৩০)।

আরও পড়ুন

জানা গেছে, মো. রায়হান মাহমুদ ও মো. আরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে অনিয়মের মাধ্যমে দেশের বিভিন্ন জেলার নাগরিকদের ভুয়া ঠিকানায় জন্মনিবন্ধন সনদ তৈরি করে আসছিলেন। প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই মৌলভীবাজার, কুমিল্লা, কক্সবাজারসহ বিভিন্ন জেলার লোকজনকে বেগমপুর ইউনিয়নের বাসিন্দা দেখিয়ে ডিজিটাল জন্মসনদ দেওয়া হতো। গত ৭ মে এক অজ্ঞাতনামা এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল নম্বরে অভিযোগ করেন। সরেজমিনে তদন্তের অভিযোগের সত্যতা মেলে। জিজ্ঞাসাবাদেও অভিযুক্তরা অসদুপায়ে জন্মনিবন্ধন তৈরির বিষয়টি স্বীকার করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমেল রানা বলেন, নির্বাহী কর্মকর্তার তদন্ত শেষে মামলা হয়েছে। গ্রেফতারকৃতরা বর্তমানে থানা হেফাজতে রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ভুয়া জন্মনিবন্ধন তৈরি চক্রের দুই সদস্য গ্রেফতার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু

 দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

যুদ্ধবিরতির মাঝেই লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২০

পিরোজপুরে আগুনে ১৪ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি