ভিডিও শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৯ মে, ২০২৬, ০৪:৩৭ দুপুর

বগুড়ায় নবজাতকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় মা ও সৎ বাবা আটক

বগুড়ায় নবজাতকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় মা ও সৎ বাবা আটক, ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার : বগুড়ায় নবজাতক সন্তানকে গলা কেটে হত্যা করে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগে মা ও সৎ বাবাকে আটক করেছে পুলিশ। তারা হলো-মোছা. নিপা আক্তার (২৪) ও তার বর্তমান স্বামী মো. দুলাল মিয়া (৩৮)। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী। আজ শনিবার (৯ মে) বেলা সোয়া ১১টার দিকে সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া সদরের নারুলী এলাকার জাহিদুল ইসলামের ছেলে শুকুর আলীর সঙ্গে প্রায় এক বছর আগে গাবতলী উপজেলার উঞ্চুরখী এলাকার নিপা আক্তারের বিয়ে হয়। তবে দাম্পত্য কলহের জেরে প্রায় ছয় মাস আগে তাদের বিচ্ছেদ ঘটে। পরে চলতি বছরের ১৫ রমজানে সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের নুর আলমের ছেলে দুলাল মিয়ার সঙ্গে বিয়ে হয় নিপার। অভিযোগ রয়েছে, শুক্রবার (৮ মে) দিবাগত রাতে নিপা একটি সন্তান প্রসব করেন। পরে লোকলজ্জার ভয়ে নবজাতকের গলায় ব্লেড চালিয়ে হত্যা করা হয়। এরপর শিশুটির মরদেহ বাড়ির পাশের একটি পুকুরে ফেলে দেওয়া হয়। শনিবার দুপুরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নিপা ও তার বর্তমান স্বামী দুলালকে আটক করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী বলেন, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। আটক দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় নবজাতকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় মা ও সৎ বাবা আটক

কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার লাইফ সাপোর্টে

খারগ দ্বীপের বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে তেল

এসএসসি পরীক্ষায় নিজ মেয়েকে সহযোগিতা, প্রধান শিক্ষকসহ কারাগারে ২

তরুণদের অবসাদ: প্রতিযোগিতার ফাঁদ

চুয়াডাঙ্গায় ভুয়া জন্মনিবন্ধন তৈরি চক্রের দুই সদস্য গ্রেফতার