ভিডিও শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৯ মে, ২০২৬, ১১:০১ দুপুর

যুক্তরাজ্যের পথে রাষ্ট্রপতি

যুক্তরাজ্যের পথে রাষ্ট্রপতি, ছবি: সংগৃহীত।

চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের ফলো-আপ হিসেবে স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।শনিবার (৯ মে) সকাল পৌনে ৮টার দিকে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট (বিজি-২০১) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

পরিবারের সদস্য, রাষ্ট্রপতির চিকিৎসকবৃন্দ, স্টাফ নার্স ও বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা এ সফরে রাষ্ট্রপতির সঙ্গে যাচ্ছেন।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ডিপ্লোমেটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা বিমানবন্দরে তাকে বিদায় জানান।

আরও পড়ুন

 রাষ্ট্রপতির প্রেস উইং সূত্রে জানা যায়, ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়। চিকিৎসকের পরামর্শক্রমে ফলো-আপ হিসেবে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত হাসপাতালে রাষ্ট্রপতির প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হবে। চিকিৎসা শেষে আগামী ১৮ মে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাজ্যের পথে রাষ্ট্রপতি

তামিম ইকবাল পাচ্ছেন খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক

দেশে পৌঁছেছে হত্যাকাণ্ডের শিকার শিক্ষার্থী বৃষ্টির মরদেহ

আজ শুভেন্দুর শপথ , প্রধানমন্ত্রী মোদিসহ উপস্থিত থাকবেন ২০ রাজ্যের মুখ্যমন্ত্রী

গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা 

সিলেটে বিএনপি নেতার ৫০ লাখ টাকা ছিনতাই