ভিডিও শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৯ মে, ২০২৬, ১০:৪৫ দুপুর

দেশে পৌঁছেছে হত্যাকাণ্ডের শিকার শিক্ষার্থী বৃষ্টির মরদেহ

দেশে পৌঁছেছে হত্যাকাণ্ডের শিকার শিক্ষার্থী বৃষ্টির মরদেহ, ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ বাংলাদেশে এসে পৌঁছেছে।

শনিবার ( ৯ মে) সকাল ৯টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে তার মরদেহ বহনকারী বিমানটি। এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন নিহতের স্বজনেরা।  এর আগে, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ মে) রাত ৮টা ৫০ মিনিটে তার মরদেহ বহনকারী এমিরেটসের ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা করে। 

একই ঘটনায় হত্যাকাণ্ডের শিকার হন আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন, তিনিও ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী ছিলেন। গত ৪ মে তার মরদেহ ঢাকায় আসে।

আরও পড়ুন

উল্লেখ্য, বাংলাদেশি এই দুই শিক্ষার্থীকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে পৌঁছেছে হত্যাকাণ্ডের শিকার শিক্ষার্থী বৃষ্টির মরদেহ

আজ শুভেন্দুর শপথ , প্রধানমন্ত্রী মোদিসহ উপস্থিত থাকবেন ২০ রাজ্যের মুখ্যমন্ত্রী

গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা 

সিলেটে বিএনপি নেতার ৫০ লাখ টাকা ছিনতাই

হজযাত্রীদের ২৪ ঘণ্টা ১১ ভাষায় সেবা দেবে সৌদি আরব

লন্ডনে মেয়র হয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ফরহাদ