মারা গেছেন নেজামে ইসলাম পার্টির আমির সরওয়ার কামাল
দেশের বিশিষ্ট আলেমেদ্বীন অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সরোয়ার কামাল আজিজী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (৮ মে) বিকেলে আসরের নামাজের সময় তিনি ইন্তেকাল করেন।
মরহুম সরোয়ার কামাল আজিজী বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নায়েবে আমির এবং লোহাগড়ার পদুয়ার জামিয়াতুল আনোয়ার হেমায়েতুল ইসলাম মাদরাসার প্রধান পরিচালক ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
আরও পড়ুনশনিবার (৯ মে) দুপুর দুইটায় লোহাগাড়া জামিয়াতুল আনোয়ার হেমায়েতুল ইসলাম মাদরাসা প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
দেশের বিশিষ্ট এই আলেমে দ্বীন ধর্মীয় শিক্ষার সম্প্রসারণ ও প্রদানে অনেক অবদান রেখেছেন। মৃত্যুর আগে পর্যন্ত তিনি বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সাথে সংশ্লিষ্টতার পাশাপাশি একটি মাদরাসা পরিচালনা করেছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








