ভিডিও শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৮ মে, ২০২৬, ০১:০৭ দুপুর

যে এলাকার নেতা প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী নন, সে এলাকায় কি উন্নয়ন হবে না: গোলাম পরওয়ার

সংগৃহীত, গোলাম পরওয়ার বলেন, ‘দেশকে রিমোট কন্ট্রোল আধিপত্যবাদের হাত থেকে মুক্ত করতে হবে।’

যেসব এলাকার নেতা প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী নন, সেসব এলাকায় উন্নয়ন হবে কি না সরকারের কাছে এমন প্রশ্ন রেখেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (৮ মে) সকালে রাজধানীর কাকরাইলে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের কেন্দ্রীয় দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে এই প্রশ্ন করেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, ‘বগুড়াকে সিটি করপোরেশন করা হলো, আরও পাঁচটি উপজেলা করা হলো। আমরা এর বিরোধিতা করছি না। কিন্তু যেসব এলাকায় ক্ষমতাসীন নেতার বাড়ি, সেসব এলাকায় উন্নয়ন হচ্ছে। যেসব এলাকার নেতা প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী নন, তাদের এলাকায় কি উন্নয়ন হবে না?’

আরও পড়ুন

 
জাস্টিসের বদলে ইনজাস্টিস হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলন করলাম, এত মানুষ রক্ত দিল৷ আপনার সেই রক্তের ওপর দিয়ে ক্ষমতায় এলেন, কিন্তু আবারও সেই বৈষম্যের সমাজ গড়ে তুলছেন।’ 
 
ন্যায় ও বৈষম্যহীন সমাজ গড়তে সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।

ট্রেড ইউনিয়নের কর্মকাণ্ডকে সংকুচিত করে শ্রমিকদের অধিকার বঞ্চিত রাখা গণতন্ত্রের কাজ নয় উল্লেখ করে তিনি বলেন, ‘সব বিষয়ে আমরা স্বাধীন থাকব। কোনো দেশের প্রেসক্রিপশনে এদেশের মানুষ আর চলবে না।’ 
 
গোলাম পরওয়ার বলেন, ‘দেশকে রিমোট কন্ট্রোল আধিপত্যবাদের হাত থেকে মুক্ত করতে হবে।’
 
বিশ্বের রেল যোগাযোগ আকাশচুম্বী সফলতা পেলেও শুধুমাত্র দুর্নীতির কারণে দেশের রেল যোগাযোগের উন্নতি নেই বলেও অভিযোগ করেন জামায়াতের এই নেতা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে এলাকার নেতা প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী নন, সে এলাকায় কি উন্নয়ন হবে না: গোলাম পরওয়ার

সৌদি পৌঁছেছেন ৪৮৬০৫ জন বাংলাদেশি হজযাত্রী

বরিশালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

হরমুজ উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

দেশের প্রেক্ষাগৃহেও দেখা যাচ্ছে ‘মর্টাল কম্ব্যাট টু’

ঘানায় কি যৌনতার বিনিময়ে চাকরি নিষিদ্ধ হবে?