ভিডিও শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৮ মে, ২০২৬, ০১:১৩ রাত

বিয়ে করলেন হেফাজত মহাসচিব

ছবি: সংগৃহীত, বিয়ে করলেন হেফাজত মহাসচিব

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা শায়েখ সাজিদুর রহমান (৬২) বিয়ে করেছেন। নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর গ্রামে বৃহস্পতিবার রাতে তিনি বিয়ে করেন। এটি তার দ্বিতীয় বিয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, সাজিদুর রহমানের বিয়েতে ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর জামিয়া সিরাজিয়া দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা তানভিরুল হক সিরাজী, বিজেশ্বর মাদ্রাসার মুহাদ্দিস খুরশীদুল ইসলাম, কাউতলী ইব্রাহিমিয়া মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাহফুজুল হাসানসহ দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।

মাওলানা সাজিদুর রহমানের প্রথম স্ত্রী গত ৩০ মার্চ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর পাঁচ সপ্তাহের মাথায় তিনি বিয়ে করলেন। তাদের চার ছেলে ও দুই মেয়ে রয়েছে।

নববধূ ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর গ্রামের বাসিন্দা মাওলানা মাকবুল হাসানের মেয়ে আমাতুর রহমান। কয়েক মাস আগে আমাতুর রহমানের স্বামী মারা যান। সে ঘরে তার এক ছেলে ও মেয়ে রয়েছে। 

আরও পড়ুন

মাওলানা সাজিদুর রহমানের বিয়েতে ব্রাহ্মণবাড়িয়ার কয়েকজন বিশিষ্ট আলেমসহ দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

মাওলানা সাজিদুর রহমান ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়ার প্রিন্সিপাল ও ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শায়খুল হাদিস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে করলেন হেফাজত মহাসচিব

সৌদি ও কুয়েতের আপত্তিতে স্থগিত ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’

ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের এসপি হিসেবে যোগ দিলেন মাসুদ আলম

স্থানীয় নির্বাচন জোটবদ্ধ হতে পারে : নাহিদ ইসলাম

ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে হকারদের জন্য জারি হলো নীতিমালা