ভিডিও শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৮ মে, ২০২৬, ০১:১৯ রাত

ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত, ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে হত্যা মামলার এক আসামিকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তার আরিফ সরকার (৪০) নরসিংদীর শিবপুর উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান হত্যা মামলার আসামি।

বুধবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে শিবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছে পিবিআই।

২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি নিজ বাসায় গুলিবিদ্ধ হন হারুন অর রশিদ খান। দীর্ঘ চিকিৎসার পর ওই বছরের ৩১ মে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার দুইদিন পর তার ছেলে আমিনুর রশীদ খান তাপস শিবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তভার পরে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

তদন্তে জানা যায়, মামলার প্রধান আসামিসহ কয়েকজন দুবাইয়ে অবস্থান করছিলেন। এর আগে ইন্টারপোলের সহায়তায় আরেক আসামি মহসিন মিয়াকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরিফ সরকারের সংশ্লিষ্টতার প্রমাণ পায় পিবিআই।

পরে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ও ইন্টারপোলের রেড নোটিসের মাধ্যমে দুবাই পুলিশ আরিফকে গ্রেপ্তার করে। পিবিআই ও পুলিশ সদরদপ্তরের একটি দল তাকে দেশে ফিরিয়ে আনে।

পিবিআইয়ের নরসিংদীর বিশেষ পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন জানান, আরিফকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এ হত্যা মামলার সব আসামিকে আইনের আওতায় আনা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বিয়ে করলেন হেফাজত মহাসচিব

সৌদি ও কুয়েতের আপত্তিতে স্থগিত ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’

ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের এসপি হিসেবে যোগ দিলেন মাসুদ আলম

স্থানীয় নির্বাচন জোটবদ্ধ হতে পারে : নাহিদ ইসলাম