শ্রীমঙ্গলে লেকে ডুবে অটোরিকশা চালকের মৃত্যু
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা-বাগান এলাকার শংকর টিলা লেকে পানিতে ডুবে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ মে) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের ধারণা, নিহত ব্যক্তি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে ওই ব্যক্তি তার অটোরিকশা লেকের পাশে রেখে গোসল করতে পানিতে নামেন। একপর্যায়ে তিনি লেকের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে সাঁতরে যাওয়ার চেষ্টা করেন। এ সময় মাঝপথে তাকে পানিতে তলিয়ে যেতে দেখেন স্থানীয় এক যুবক। পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
আরও পড়ুনখবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর লেকের পানির নিচ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে স্থানীয়রা জানিয়েছেন, তিনি অটোরিকশাচালক হিসেবে কাজ করতেন। পুলিশ তার পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1778166033.jpg)
_medium_1778165991.jpg)

_medium_1778165549.jpg)
_medium_1778165325.jpg)

