ভিডিও বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৭ মে, ২০২৬, ০৮:৫৬ রাত

রাজধানীর সব বাসায় সোলার বসানোর উদ্যোগ সরকারের

রাজধানীর সব বাসায় সোলার বসানোর উদ্যোগ সরকারের

সরকার রাজধানীতে বিদ্যুতের লোড কমাতে সব বাসায় সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। পরিকল্পনা বাস্তবায়নে এ ক্ষেত্রে বেসরকারি খাতকে সরকারের পক্ষ থেকে নীতিগত সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি। 

আজ বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী বিদ্যুৎ, জ্বালানি ও নির্মাণ সরঞ্জাম বিষয়ক বিআইআইডি এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ কথা জানান।

মন্ত্রী বলেন, বিদ্যুতের ব্যাকআপ ব্যবস্থা তৈরি করতে সোলার পাওয়ারকে সহজলভ্য করা হবে। আগামী জুন মাসের মধ্যে সরকারি আদেশ জারির মাধ্যমে এ বিষয়ে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে। 

তিনি আরও বলেন, নেতৃত্বের অভাবে দেশে এখন পর্যন্ত ব্যাপকভাবে সোলার ব্যবস্থায় যাওয়া সম্ভব হয়নি। তবে বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানির মধ্যে সোলার ও উইন্ড এনার্জিকে বিশেষ গুরুত্ব দিতে চায়। বর্তমানে বিদ্যুতের দাম বাড়ানো হয়নি।

সরকার সোলার থেকে পাওয়া বিদ্যুৎ আগামী ৫ বছরে ১০ হাজার মেগাওয়াটে উন্নীত করতে চায় জানিয়ে তিনি পরামর্শ দেন, বেসরকারি খাত থেকে ঢাকা ও অন্যান্য শহরে রুফটপে সোলার বসানো যেতে পারে।

আরও পড়ুন

তিনি বলেন, ‘বাড়িতে আপনারা বিদ্যুৎ দিলেন, মাস শেষে নেট ক্যালকুলেটর দিয়ে হিসাব করে বিলটা নিয়ে আসলেন। ছাদ তো এমনি দেবে না, কিছুটা ভাড়া তাদের দিতে হবে। ওটা আপনাদের বিল থেকে বাদ দিয়ে দেবেন।’

সরকারি উদ্যোগে এই পরিকল্পনা বাস্তবায়ন সফল হবে না বলে মনে করেন ইকবাল হাসান মাহমুদ। তিনি আরও জানান, বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে চিন্তা করছে।

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে ব্যবসায়ী সমিতি মার্কেট খোলা রাখার সময় বাড়িয়ে দেওয়ার দাবি জানিয়েছে উল্লেখ করে ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘ঢাকা শহরের প্রত্যেকটা হাউসহোল্ডকে যদি আমরা এই সোলারের আওতায় নিয়ে আসতে পারি এবং বেসরকারি উদ্যোক্তাদের যদি (সুযোগ) দেই, তাহলে আমি মনে করি যে, ঢাকার যে লোডটা আছে, অনেক লোড কমে যাবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর সব বাসায় সোলার বসানোর উদ্যোগ সরকারের

টেকনাফের নাফ নদীতে ধরা পড়লো ৬ কোরাল, বিক্রি ৪২ হাজার টাকায়

বগুড়ায় হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

বগুড়ার কাহালুতে এম’পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও  নতুন বিমান ঘাঁটি স্থাপনের ঘোষণা

ড. ইউনূসসহ ১৬ জনের নামে মামলার আবেদন খারিজ